অক্ষয় তৃতীয়ায় কী কিনলে সংসারে বাড়বে অর্থ-সমৃদ্ধি? দুর্ভাগ্যের পিছু ছাড়তে অবশই জেনেনিন

আজ ২০২৫ সালের অক্ষয় তৃতীয়া। হিন্দু ধর্মমতে এই দিনটি অত্যন্ত পবিত্র এবং শুভ বলে বিবেচিত হয়। মনে করা হয়, এই দিনে যেকোনো শুভ কাজ বা নতুন উদ্যোগ শুরু করলে তার ফল অক্ষয় হয়, অর্থাৎ তার সুফল কখনও ফুরিয়ে যায় না। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, অক্ষয় তৃতীয়া তিথি যতক্ষণ বিদ্যমান থাকে, সেই শুভ সময়ের মধ্যে কিছু নির্দিষ্ট জিনিস কিনলে সংসারে অর্থ, সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পায়। তবে একই সঙ্গে কিছু জিনিস এদিন কেনা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়, যা দুর্ভাগ্য বা অমঙ্গল ডেকে আনতে পারে। তাহলে অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে কী কী জিনিস কেনা উচিত এবং কোন কোন জিনিস ভুলেও কিনবেন না, জেনে নিন সেই তালিকা।

অক্ষয় তৃতীয়ায় কী কী কিনবেন?

১. সোনা: অক্ষয়তৃতীয়ার দিন সোনা কেনা সবচেয়ে শুভ বলে বিবেচিত হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই দিনে সোনা কিনলে সারা জীবন সৌভাগ্য বজায় থাকে এবং সংসারে লক্ষ্মীর অধিষ্ঠান ঘটে। কেনা সোনা পরার আগে দেবী লক্ষ্মীর পায়ে রেখে পুজো করারও নিয়ম রয়েছে। সোনার গয়না ছাড়াও সোনার কয়েনও কেনা অত্যন্ত শুভ।
২. রুপো: সোনার সাধ্য না থাকলে অনেকে অক্ষয় তৃতীয়ায় রুপোর গয়না কিংবা কয়েন কেনেন। মনে করা হয়, এই দিনে রুপোর জিনিস কিনলেও জীবনে আর্থিক সমস্যা স্পর্শ করতে পারবে না এবং ঘরে ধনসম্পদ বৃদ্ধি পাবে।
৩. পিতলের পাত্র: অক্ষয় তৃতীয়ায় নতুন পিতলের পাত্র গৃহে আনাও অত্যন্ত শুভ। পিতল ভগবান বিষ্ণু এবং দেবগুরু বৃহস্পতি গ্রহের সঙ্গে সম্পর্কিত ধাতু। মনে করা হয়, অক্ষয় তৃতীয়ার আচার-অনুষ্ঠানে বা পুজোর কাজে পিতলের পাত্র ব্যবহার করলে তা সংসারে আর্থিক লাভের পথ প্রশস্ত করে।
৪. সৈন্ধব লবণ: ঘরে সৈন্ধব লবণ বা রক সল্টকে বিশুদ্ধ জিনিস বলে মনে করা হয়। এটি বাড়িতে যেখানে রাখা হয় সেখানকার নেগেটিভ এনার্জিকে দূর করে এবং শুদ্ধতা বজায় রাখে। তাই অক্ষয় তৃতীয়ায় সৈন্ধব লবণ কেনা শুভ ফল দিতে পারে।
৫. তুলসী গাছ: হিন্দুধর্ম মতে, তুলসী গাছে স্বয়ং দেবী লক্ষ্মীর অধিষ্ঠান। তাই গৃহস্থ বাড়িতে তুলসী গাছ রাখা অত্যন্ত শুভ এবং মঙ্গলজনক। অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে বাড়িতে একটি নতুন তুলসী গাছ আনলে দেবীর বিশেষ আর্শীবাদ লাভ করা যায় বলে মনে করা হয়।

অক্ষয় তৃতীয়ায় ভুলেও কোন জিনিস কিনবেন না?

১. অ্যালুমিনিয়ামের জিনিসপত্র: অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে অ্যালুমিনিয়ামের জিনিস কেনা শুভ বলে মনে করা হয় না। এটিকে অশুদ্ধ বা অপবিত্র ধাতু বলে মনে করা হয়। তাই এদিন অ্যালুমিনিয়ামের জিনিস বাড়িতে আনলে সুখ-সমৃদ্ধি নষ্ট হতে পারে বলে প্রচলিত বিশ্বাস।
২. কাঁচের জিনিসপত্র: অনেকে অক্ষয় তৃতীয়ার দিন কাঁচের জিনিস কেনেন, কিন্তু এই দিনে কাঁচের জিনিসপত্র কেনা মোটেও শুভ নয়। কারণ জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, কাঁচ রাহুর সঙ্গে যুক্ত। মনে করা হয়, কাঁচের জিনিস কিনলে তা জীবনে মানসিক চাপ বা দুশ্চিন্তা বৃদ্ধি করতে পারে।
৩. লোহার জিনিসপত্র: লোহা শনি দেবের ধাতু। তাই অক্ষয় তৃতীয়ার দিন লোহার জিনিসপত্র কিনলে তা জীবনে বিপদ বা খারাপ সময় ডেকে আনতে পারে। এমনকী প্রচলিত বিশ্বাস অনুযায়ী, লোহার জিনিস কেনা কোনও দুর্ঘটনা বা ক্ষতির কারণও হতে পারে।
৪. ধারাল জিনিসপত্র: অক্ষয় তৃতীয়ায় কোনও ধারাল জিনিস কেনা অশুভ বলে মনে করা হয়। এই দিনে কাঁচি, ছুরি, ব্লেড বা এই ধরনের কোনো ধারাল জিনিসপত্র কেনা এড়িয়ে চলার চেষ্টা করাই শ্রেয়।
৫. প্লাস্টিকের জিনিস: অক্ষয় তৃতীয়ায় কোনও প্লাস্টিকের তৈরি জিনিস না কেনাই ভাল। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এদিন প্লাস্টিকের জিনিস কিনলে সংসারে দারিদ্র্য দেখা দিতে পারে।
৬. কালো কাপড়: অক্ষয় তৃতীয়ার মতো অত্যন্ত শুভ দিনে কালো কাপড় বা কালো পোশাক কেনা উচিত নয়। কালো রং জীবনে নেতিবাচক বা অশুভ প্রভাব ফেলে বলে মনে করা হয়। তাই অক্ষয় তৃতীয়ার শুভ দিন কালো রঙের পোশাক কেনা বা পরা এড়িয়ে চলা শ্রেয়।

এই প্রচলিত নিয়মগুলি মেনে অক্ষয় তৃতীয়ার কেনাকাটা করলে সংসারে সুখ, শান্তি, অর্থ এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে বলে বিশ্বাস করা হয়।