“ঘরে আরও একজন নতুন অতিথি..”-বিয়ের আগেই তৃতীয় সন্তানের মা হলেন শ্রীলীলা!

যার শরীরী আবেদনে মজেছে কাশ্মীর থেকে কন্যাকুমারী, সেই তরুণ অভিনেত্রী শ্রীলীলা আবারও এক মানবিক ও ব্যক্তিগত সুখবর দিয়েছেন তার ভক্তদের। মাত্র ২৩ বছর বয়সে এবং অবিবাহিত অবস্থাতেই তৃতীয়বারের মতো সন্তান দত্তক নিয়েছেন তিনি। একটি কন্যাসন্তানকে দত্তক নিয়েছেন এই ‘পুষ্পা ২’ খ্যাত দক্ষিণী তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই কন্যাশিশুর সঙ্গে ছবি শেয়ার করে নিজেই এমনটা জানিয়েছেন তিনি।
‘পুষ্পা ২’ খ্যাতির পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বেশ দাপটের সঙ্গে কাজ করে চলেছেন শ্রীলীলা। বলিউডেও তার কাজের খবর আসছে এবং অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জনও রয়েছে। এরই মধ্যে শোবিজ পাড়ায় সামনে এলো তার তৃতীয় সন্তানের খবর।
সামাজিক মাধ্যমে নতুন সন্তানের খবর জানিয়ে শ্রীলীলা লিখেছেন, ‘ঘরে আরও একজন নতুন অতিথি, আমার হৃদয়ে তোমাকে স্বাগত।’ অভিনেত্রীর এই পোস্ট দেখে তার ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন।
এর আগে ২০২২ সালে শ্রীলীলা একটি অনাথ আশ্রমে গিয়েছিলেন। সেখানেই তিনি গুরু আর শোভিতা নামে দুই শিশুর খোঁজ পান। পরে সংবাদমাধ্যমকে শ্রীলীলা জানান, দেখামাত্র বিশেষ ক্ষমতাসম্পন্ন (special needs) ওই দুই শিশুর প্রতি তার মায়া জন্মায়। তিনি অনুভব করেন যে এই দুই শিশুকে দত্তক নিলে তাদের জীবন আরও উন্নত হতে পারে। সেই গভীর অনুভূতিই তাকে সমাজের চিরাচরিত নিয়ম ভেঙে বিয়ের আগে দুই সন্তানের মায়ের আসনে বসিয়েছিল। এবার ফের এক কন্যাসন্তানকে দত্তক নিয়েছেন শ্রীলীলা। তবে এই তৃতীয় সন্তানটিও বিশেষ ক্ষমতাসম্পন্ন কিনা, তা এখনো জানা যায়নি।
শ্রীলীলার ব্যক্তিগত জীবন কিছুটা অন্যরকম। তিনি বেঙ্গালুরুর স্ত্রীরোগ বিশেষজ্ঞ স্বর্ণলতার মেয়ে। শোনা যায়, শিল্পপতি সুরপানেনি শুভকর রাওয়ের সঙ্গে তার মায়ের বিচ্ছেদের পর শ্রীলীলার জন্ম হয়। অভিনেত্রী যখন বিনোদন দুনিয়ায় পা রাখেন, তখন তার নামের সঙ্গে সুরপানেনির নাম জুড়ে গিয়েছিল। পরে শ্রীলীলা এবং শিল্পপতি উভয়েই সেই সম্পর্ক অস্বীকার করেন।
সামাজিক মাধ্যমে এই খবর সামনে আসার পর অনেকেই শ্রীলীলাকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন। অল্প বয়সে, সমাজের চিরাচরিত নিয়মের বাইরে গিয়ে অবিবাহিত অবস্থায় দত্তকের মাধ্যমে পরিবার গঠনের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে প্রশংসার যোগ্য এবং অনেক মানুষের কাছে অনুপ্রেরণার উৎস।