“কেউ ছাড় পাবে না, সবার রক্ত ফুটছে”-‘মন কি বাত’-এ বললেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এ কাশ্মীর পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন যে কাশ্মীরকে অশান্ত করার জন্য একটি গভীর ষড়যন্ত্র চলছে। একইসঙ্গে তিনি কঠোর বার্তা দিয়ে জানিয়েছেন যে যারা এর পেছনে রয়েছে, তাদের কেউ ছাড় পাবে না।

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, উপত্যকাকে স্বাভাবিক পরিস্থিতি থেকে সরিয়ে আবারও অশান্ত করে তোলার জন্য কিছু মহল থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। তবে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এই ধরনের কোনও প্রচেষ্টা সফল হতে দেওয়া হবে না এবং এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত বা সন্ত্রাসবাদে মদতদানকারী কাউকেই রেহাই দেওয়া হবে না।

সম্প্রতি কাশ্মীরে ঘটে যাওয়া জঙ্গি হামলায় নিরীহ মানুষের প্রাণহানির ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, দেশ এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আছে।