কাল ও পরশু দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা !

আজ শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Update)। আলিপুর আবহাওয়া দফতর এই পূর্বাভাস দিয়েছে। দপ্তর জানিয়েছে, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণবঙ্গের কিছু জেলায় কালবৈশাখীর সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামীকাল এবং পরশু (অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার) দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও ফের ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেখানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে শুরু করবে।
এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বাসিন্দাদের আগামী কয়েক দিন সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার এবং অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও, কৃষকদের তাঁদের জমির ফসল রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।