পাওনা টাকা চাওয়ায় শরীরে আগুন, মৃত্যু স্কুলশিক্ষিকার

পাওনা টাকা চাওয়ায় পরিবারের স্বজনদের দেওয়া আগুনে দগ্ধ ৩৫ বছর বয়সী স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। রাজস্থানের জয়পুরের এসএমএস হাসপাতালে মারা যান তিনি।

জয়পুরের সুপারিনটেনডেন্ট অব পুলিশ মনীষ আগরওয়াল মাধ্যমে বুধবারের সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, আনিতা নামের ঐ শিক্ষিকা মঙ্গলবার রাতে মারা যান। রায়সার পুলিশ স্টেশনের কাছাকাছি এলাকার গ্রামে ঐ শিক্ষিকার গায়ে আগুন দেওয়া হয়। ১০ আগস্ট আনিতা তার আত্মীয়দের কাছে পাওনা টাকা চাইলে তার গায়ে আগুন দেওয়া হয়।

অ্যাডিশনাল এসপি ধর্মেন্দ যাদভ বলেন, অভিযুক্তরা ঐ নারীর গায়ে দাহ্য পদার্থ ঢেলে দেন। এ ঘটনায় তার আত্মীয়দের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তদের ভেতরে কয়েকজন নারীও আছেন। এখনো কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

কংগ্রেস সরকারকে উদ্দেশ্য করে বিজেপির রাজ্য সভাপতি সতীশ পুনিয়া বলেন, মুখ্যমন্ত্রী আইনের সুশাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এটা কংগ্রেস আমলে প্রথম ঘটল না, এমন ঘটনা অহরহ ঘটছে।

তিনি আরো বলেন, প্রতিদিন রাজ্যে গড়ে ১৮টি ধর্ষণ এবং সাতটি হত্যার ঘটনা ঘটছে। অপরাধীদের ভেতর কোনো ভয় কাজ করছে না। কারণ তারা জানে কোনো বিচার হবে না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *