OMG! ১৩ বছরের কিশোরীকে কয়েক মাস ধরে ধর্ষণ, গ্রেপ্তার ৮ যুবক

সিকিমের গিয়ালশিং জেলায় এক ১৩ বছর বয়সি কিশোরীকে কয়েক মাস ধরে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় চার যুবক-সহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শিশু কল্যাণ কমিটির (Child Welfare Committee) দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। অভিযোগটি শুক্রবার দায়ের করা হয়েছিল, যেখানে কিশোরীর স্কুলের পক্ষ থেকে তার অসুস্থতা ও দুর্বলতার বিষয়ে কমিটি দৃষ্টি আকর্ষণ করে।
পুলিশ জানিয়েছে, কাউন্সেলিংয়ের সময় মেয়েটি তার এলাকার এক মহিলার নাম জানায়, যে তাকে নিয়মিত ঘরোয়া কাজে সাহায্য করার জন্য ডেকে পাঠাত। অভিযোগ, ওই মহিলা তার স্বামীকে সঙ্গে নিয়ে মেয়েটিকে যৌন সম্পর্কে বাধ্য করত। এখানেই শেষ নয়, আরও দু’জন পুরুষকে ডেকে এনে টাকার বিনিময়ে মেয়েটিকে তাদের সঙ্গেও যৌন সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করা হয় বলে অভিযোগ।
এছাড়াও, কিশোরী গত এক বছরে চারজন ছেলের দ্বারাও যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার বয়ানের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত মহিলা, তার স্বামী এবং সেই দু’জন পুরুষকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি, অভিযুক্ত চার নাবালককেও আটক করা হয়েছে।
বর্তমানে ওই কিশোরী শিশু কল্যাণ কমিটির তত্ত্বাবধানে রয়েছে এবং তাকে কাউন্সেলিং ও চিকিৎসার সহায়তা দেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধি (BNS) এবং পকসো আইনের (POCSO Act) বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।