রিলসের নেশায় রেললাইনে শুয়ে পড়ল যুবক, অতঃপর? দেখুন সেই ভাইরাল ভিডিয়ো

রিলসের নেশায় বুঁদ বর্তমান প্রজন্ম। লাইক আর ভিউসের জন্য জীবন বাজি রাখতেও পিছপা হচ্ছেন না অনেকেই। সম্প্রতি উত্তরপ্রদেশের উন্নাওতে এমনই এক বিপজ্জনক কাণ্ড ঘটিয়ে ভাইরাল হয়েছেন এক যুবক। রিলস বানানোর জন্য রেললাইনে শুয়ে পড়েন তিনি, এবং তার উপর দিয়ে আস্ত একটি ট্রেন চলে যায়। আশ্চর্যজনকভাবে অক্ষত রয়েছেন ওই যুবক। তবে তাঁর এই কাণ্ডের ভিডিও ভাইরাল হতেই বিপাকে পড়েছেন তিনি, গ্রেফতার করেছে পুলিশ।
The name of this reelputra is Ranjit Chaurasia. He lay down on the track and let the whole train pass over him and Recorded a Reel of it, Now the reelputra has been arrested and is going to jail, Unnao UP
pic.twitter.com/NRO7VLAEtj— Ghar Ke Kalesh (@gharkekalesh) April 8, 2025
জানা গিয়েছে, ভাইরাল হওয়া রিলসের যুবকের নাম রঞ্জির চৌরাসিয়া। হাতে মোবাইল ফোন নিয়ে রেললাইনের উপর শুয়ে ভিডিও করছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর এই বিপজ্জনক রিলসটি কোটি কোটি ভিউ পেয়েছে। তবে নেটিজেনদের একাংশ সন্দেহ প্রকাশ করছেন, কীভাবে একটি চলন্ত ট্রেনের ধাক্কা লাগার পরেও তিনি অক্ষত রইলেন। ভিডিওটি দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন এবং এমন বিপজ্জনক স্টান্টের নিন্দা করেছেন।
এদিকে, এই বিপজ্জনক কাণ্ড ঘটানোর পরেই উত্তরপ্রদেশ পুলিশ রঞ্জির চৌরাসিয়াকে গ্রেফতার করেছে। রেললাইনে শুয়ে জীবন বিপন্ন করার অভিযোগে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ‘ঘর কা কালেশ’ নামক একটি পেজ থেকে সামাজিক মাধ্যম এক্সে এই রিলস ভিডিওটি শেয়ার করা হয়েছিল, যা দ্রুত ভাইরাল হয়ে যায়।
এই ঘটনা ফের একবার রিলসের বিপজ্জনক ট্রেন্ড এবং তরুণ প্রজন্মের মধ্যে লাইক-ভিউসের জন্য ঝুঁকি নেওয়ার প্রবণতাকে তুলে ধরল। পুলিশ প্রশাসনও এই ধরনের বিপজ্জনক স্টান্টের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে এবং জনসাধারণকে এমন কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।