চরম সঙ্কটে স্টক মার্কেট! প্রতি মিনিটে কোটি কোটি টাকা হচ্ছে ধ্বংস, “ওষুধ কাজ করছে”-বললেন ট্রাম্প

বিশ্বজুড়ে স্টক মার্কেট যেন ভয়াবহ ধসের মুখে। আমেরিকা থেকে শুরু করে এশিয়া পর্যন্ত প্রতিটি বাজারেই চলছে চরম পতনের রেশ। প্রতিদিন বিনিয়োগকারীদের পকেট থেকে উধাও হচ্ছে কোটি কোটি টাকা। আর এই সব কিছুর নেপথ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের ঘোষণা করা আমদানি শুল্ক বা ট্যারিফ বিশ্ব অর্থনীতির উপর ফেলেছে বড়সড় প্রভাব। মার্কিন প্রেসিডেন্ট যদিও এতটুকু চিন্তিত নন! বরং ট্রাম্পের বক্তব্য,”ওষুধ কাজ করছে!”
তাঁর দাবি, এই শুল্ক ঘোষণার পর বহু দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আগ্রহী হয়ে উঠেছে। শেয়ার বাজারের পতন তিনি দেখছেন সাময়িক ধাক্কা হিসেবে।

বাজারে এই ধসের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প সাফ বলেন,”আমি মার্কেটের প্রতিক্রিয়া আগে থেকে দেখতে পাই না। তবে যেসব দেশে আমাদের সঙ্গে বাণিজ্য ঘাটতি রয়েছে, তাদের সঙ্গে কোনও চুক্তি করব না।”তিনি আরও কটাক্ষ করেন প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন-কে,”অন্য দেশগুলো আমাদের ঠকিয়েছে, কারণ তখন আমাদের বোকা রাষ্ট্রনেতা ছিল।”

বিশ্বজুড়ে রক্তক্ষরণ:
বিশ্বের প্রধান স্টক মার্কেটগুলির ছবিটা ভয়াবহ:

S&P 500 ফিউচার: পতন ৪.৩১%

Nasdaq: পতন ৫.৪৫%

জাপান (Nikkei): পতন ৭%+

দক্ষিণ কোরিয়া (Kospi): পতন ৪.৮%

ভারত: সেনসেক্স-নিফটিতে বড়সড় ধাক্কা

ট্যারিফ ঘোষণার মাত্র কয়েক দিনের মধ্যেই বিশ্ব বাজার থেকে উধাও হয়েছে প্রায় ৬ ট্রিলিয়ন ডলার।এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে—ট্রাম্পের এই ট্যারিফ সিদ্ধান্ত কি একপ্রকার চালাকি? না কি বিশ্ব অর্থনীতি নিয়ে চলছে এক ভয়ঙ্কর পরীক্ষা? যা-ই হোক, বিনিয়োগকারীদের এখন মাথা ঠান্ডা রেখে সামলাতে হবে বিপর্যস্ত বাজারকে।