মিত্র দেশগুলোকে অত্যাধুনিক অস্ত্র দেবেন পুতিন, করলেন বড় ঘোষণা

মিত্র দেশগুলোর সাথে সামরিক সহযোগিতা জারি রাখতে প্রতিশ্রুতিবদ্ধ রাশিয়া। ওই দেশগুলোকে তাদের অস্ত্রাগারের অত্যাধুনিক অস্ত্রও প্রতিবেশী দেশগুলোকে সরবরাহ করতে প্রস্তুত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সোমবার রাশিয়ার বার্ষিক অস্ত্র প্রদর্শনীর অনুষ্ঠান এ কথা বলেন পুতিন।

তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আমাদের সমর্থনের জন্য মিত্র দেশগুলোকে ধন্যবাদ। বিশ্বব্যাপী আধুনিক অস্ত্র রফতানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে রাশিয়া। অস্ত্র রফতানি ক্ষেত্রে ক্রমশ তাদের প্রভাব বাড়ছে বলে দাবি করেন রুশ প্রেসিডেন্ট।

এ নিয়ে পুতিন বলেন, ‘আমাদের অনেক প্রতিবেশী এবং মিত্র দেশ রয়েছে। তারা আমাদের চিন্তাভাবনা নিয়ে আলোচনা করে। আমি তাদের ধন্যবাদ জানাই। মস্কো একটি সার্বভৌম এবং স্বাধীন উন্নয়নের পথ বেছে নিয়েছে। আন্তর্জাতিক আইন মেনে আঞ্চলিক সমস্যা সমাধানে পদক্ষেপ করে এসেছে।’ এরপরই রাশিয়ার মিত্র দেশগুলিকে তাদের অত্যাধুনিক অস্ত্র সরবরাহের কথা বলেন তিনি। তবে বিশেষ কোনও দেশের নাম করেননি পুতিন।

তিনি আরো বলেন, আমরা আমাদের মিত্র এবং অংশীদারদের সবচেয়ে উন্নত ধরনের অস্ত্র দিতে প্রস্তুত। সেটা কামান, যুদ্ধবিমান, ড্রোন বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা, অস্ত্রাগারের সবচেয়ে উন্নত অস্ত্র প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত রাশিয়া।

গত ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত রাশিয়া। রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রেক্ষিতে পশ্চিমের দেশগুলির ব্যাপক নিষেধাজ্ঞার মুখে পড়ে রাশিয়া। যদিও সে সব উপেক্ষা করেই তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *