নেতাজি সুভাষচন্দ্র বসুর চিতাভস্ম ফিরিয়ে আনা হোক ভারতে, দাবি সুভাষ-কন্যার

বর্তমানে জার্মানির বাসিন্দা সুভাষ-কন্যা অনিতা বসু পাফ। পেশায় তিনি একজন অর্থনীতিবিদ। ৭৬ তম স্বাধীনতা দিবসে নেতাজি সুভাষচন্দ্র বসুর চিতাভস্ম জাপান থেকে ভারতে ফেরানোর দাবিতে বিবৃতি জারি সুভাষ-কন্যা অনিতা বসু পাফের।

এর পাশাপাশি, ডিএনএ পরীক্ষার মাধ্যমে ওই চিতাভস্ম যে আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়কেরই, সেই তথ্যও সর্বসমক্ষে আনার আবেদন জানিয়েছেন। যাতে নেতাজির মৃত্যু নিয়ে সংশয়ীদের সামনে প্রমাণস্বরূপ তা রাখা যায়।

উল্লেখ্য, আজ, স্বাধীনতা দিবসের দিন সুভাষ-কন্যা অনিতা বসু পাফ বিবৃতি জারি করে বলেছেন, ‘প্রত্যেক ভারত, পাকিস্তান ও বাংলাদেশবাসী, যাঁরা আজ স্বাধীনতার সঙ্গে বাঁচতে পারছেন, তাঁরা সবাই নেতাজির পরিবার। আমি আমার সমস্ত ভাই, বোনেদের অভিনন্দন জানাই। এবং তাঁদের কাছে আবেদন করতে চাই, তাঁরা যেন নেতাজিকে ঘরে ফেরাতে আমার উদ্যোগকে সমর্থন জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *