ভাইয়ের বিয়েতে ‘কাজরা রে’ গানে কোমর দোলালেন ঐশ্বর্য-অভিষেক, মা-বাবাকে দেখে যা করল আরাধ্যাও

বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন বর্তমানে পুণেতে রয়েছেন, যেখানে তাঁরা অংশ নিয়েছেন ভাই শ্লোক শেট্টির বিয়ের অনুষ্ঠানে। কিছুদিন আগেই তাঁদের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, আর এবার ভাইরাল হল একটি নাচের ভিডিও!

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ঐশ্বর্য ও অভিষেক একসঙ্গে মঞ্চে উঠে ‘বন্টি ও ববলি’ ছবির জনপ্রিয় গান ‘কজরা রে’তে নাচ করছেন। ঐশ্বর্য স্বামীর সঙ্গে স্টেপ মিলিয়ে নাচতে শুরু করেন এবং তাঁকে নিজেই নাচের স্টেপ ইশারায় বুঝিয়ে দেন। একসময় অভিষেকও পুরো উদ্দামভাবে নাচতে শুরু করেন।

এই আনন্দঘন মুহূর্তে আরাধ্যা বচ্চনও ছিলেন মঞ্চে। মা-বাবার নাচ দেখে তার মুখে চওড়া হাসি ফুটে ওঠে। সে-ও মায়ের সঙ্গে স্টেপ মেলানোর চেষ্টা করে, যা দেখে উপস্থিত অতিথিরাও মুগ্ধ হয়ে যান।

ভিডিওতে ঐশ্বর্যকে দেখা গেছে সবুজ রঙের ঝলমলে পোশাকে, যা তাঁকে আরও সুন্দর করে তুলেছে। অন্যদিকে, অভিষেক বচ্চন গোলাপি রঙের পাঞ্জাবি ও সাদা পায়জামা পরে নজর কেড়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by @anil_papps

২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বন্টি ও ববলি’ ছবির এই গান আজও সমান জনপ্রিয়। ছবিতে ঐশ্বর্য ও অভিষেকের সঙ্গে অমিতাভ বচ্চনও ছিলেন। গানটি মুক্তি পাওয়ার পর থেকেই সুপারহিট, এবং এখনও বিভিন্ন অনুষ্ঠানে বাজানো হয়।

গত বছর ঐশ্বর্য ও অভিষেকের দাম্পত্য কলহের গুঞ্জন বলিউডে জোরদার হয়েছিল। এমনকি শোনা যায়, শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে ঝামেলার কারণে ঐশ্বর্য শ্বশুরবাড়ি ছেড়ে চলে গিয়েছেন এবং মা বৃন্দা রাইয়ের সঙ্গে থাকছেন। সেই গুঞ্জন আরও জোরালো হয়, যখন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে পুরো বচ্চন পরিবার একসঙ্গে গেলেও, ঐশ্বর্য ও আরাধ্যা আলাদা যান।

এছাড়া, ঐশ্বর্যের জন্মদিনেও অভিষেক বা বচ্চন পরিবারের কেউ কোনো পোস্ট করেননি। এমনকি, অভিষেকের নামও জড়িয়ে পড়ে তাঁর এক সহ-অভিনেত্রীর সঙ্গে।

তবে চলতি বছরের মাঝামাঝি থেকে ফের একসঙ্গে দেখা যাচ্ছে অভিষেক-ঐশ্বর্যকে। তাঁদের সাম্প্রতিক উপস্থিতি দেখে বলিউডে প্রশ্ন উঠছে— ঝামেলার খবর আসলেই মিথ্যা ছিল, নাকি সব ভুলে তাঁরা আবার এক হয়েছেন? এই প্রশ্নের উত্তর ভবিষ্যতেই মিলবে।