Recipe: ভাতের সাথে মেখে খান চিকেন ঝাল ফ্রেইজি, শিখেনিন রান্নার পদ্ধতি

রেস্টুরেন্টে গিয়ে মুরগির মাংসের ঝাল ফ্রেইজি নিশ্চয়ই মজা করে খান? এই সুস্বাদু খাবার ঘরে বসেই তৈরি করতে পারেন। চলুন জেনে নেয়া যাক মুরগির মাংসের ঝাল ফ্রেইজি তৈরির সহজ রেসিপি-

উপকরণ:
ছোট করে কাটা মুরগির মাংস ৫০০ গ্রাম
টমেটো কুচি ১ কাপ
টমেটো সস আধা কাপ
চিলি সস ৩ টেবিল চামচ
লবণ পরিমাণমতো
কাঁচা মরিচ ফালি ৪টি
রসুন বাটা ১ চা চামচ
আদা বাটা ২ চা চামচ
সয়াবিন তেল ১ কাপের চার ভাগের এক ভাগ
টকদই ৪ টেবিল চামচ
ভাঁজ খোলা পেঁয়াজ ১ কাপ
মরিচ গুঁড়া ২ চা চামচ
তেজপাতা ২টি
ধনেপাতা কুচি পরিমাণমতো।

প্রণালি: কড়াইয়ে তেল গরম করে তেজপাতাসহ সব মসলা দিয়ে কষিয়ে টমেটো কুচি দিন। মুরগির মাংস ও টকদই দিয়ে কষিয়ে পেঁয়াজ দিয়ে ঢেকে হালকা আঁচে দিন। মাংস সিদ্ধ হলে টমেটো সস, চিলি সস, লবণ, কাঁচা মরিচ ফালি, ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *