ছয় মাস উধাও, বিমানবন্দরে প্রেমিকাসহ স্বামীকে ধরলেন স্ত্রী

‘যেখানে বাঘের ভয়, সেখানেই সন্ধ্যা হয়’- প্রবাদটি মিলে গেছে প্রায় ছয় মাস আত্মগোপনে থাকা এক স্বামীর ক্ষেত্রে। দীর্ঘদিন আত্মগোপনের পর বিমানবন্দরে প্রেমিকাসহ বিমানবন্দরে আসেন তিনি। আর সেখানে কাকতালীয়ভাবে স্ত্রী পৌঁছালে ফেঁসে যান চতুর এ স্বামী।

সম্প্রতি সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে ঘটনাটি ঘটেছে।- খবর আইরিশ সংবাদ মাধ্যম দ্য সানের।

দ্য সানের প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দরে ছোট্ট সন্তান নিয়ে মাথা নিচু করে দাঁড়ানো এক পুরুষ যাত্রীকে লক্ষ্য করে চেঁচামেচি করছেন এক নারী। চিৎকার করে ঐ নারী সামনের ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন, ছয় মাস ধরে কোথায় ছিলে? জানা গেল যে, যে যুবককে ঐ নারী হেনস্তা করছেন, তিনি তার স্বামী।

এতে আরো বলা হয়, প্রায় মাস ছয়েক ধরে নিখোঁজ ছিলেন স্বামী। হন্যে হয়ে স্বামীকে খোঁজার পর শেষমেশ এ বিমানবন্দরে তার হদিস পান স্ত্রী। কিন্তু সাক্ষাতের সময় বিমানবন্দরে স্বামীর সঙ্গে ছিলেন তার প্রেমিকাও! এতেই ক্ষোভে ফেটে পড়েন স্ত্রী। আর ক্ষুব্ধ নারীর সঙ্গে ছিলেন দম্পতির সন্তানও। গোটা ঘটনাটির ভিডিও রেকর্ড করেছেন কয়েক জন যাত্রী। এরপরই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হলে রীতিমতো ভাইরাল হয়ে যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *