“এভাবেই নিজের ধর্মের বিনাশ…”-ইদের শুভেচ্ছা জানালো যশ, কমেন্ট বক্স ভরল ‘জয় শ্রীরাম’ স্লোগানে

সোমবার বিশ্বজুড়ে পালিত হচ্ছে খুশির ইদ। আর এই বিশেষ দিনে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান এবং অভিনেতা যশ দাশগুপ্তের লুকস দেখার জন্য অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। ইদের আগেই মুক্তি পেয়েছে নুসরাত ও শাকিব খানের নতুন গান ‘চাঁদমামা’, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। এই গানের মাধ্যমে দুই বাংলার দর্শক তাদের রোমান্টিক রসায়ন উপভোগ করছেন।

ইদের দিনে যশ ও নুসরাতকে দেখা গেল এক দরগাতে। সেখান থেকেই দুজনে সকলের উদ্দেশ্যে ইদের শুভেচ্ছা জানিয়েছেন। আর এই ছবি পোস্ট করা মাত্রই নেট দুনিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। বিশেষ করে যশের পোস্ট করা ছবি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

এদিন ইদ উপলক্ষে যশ দাশগুপ্ত যে ছবিটি পোস্ট করেছেন, সেখানে তাঁকে কালো রঙের জোব্বা জিলবাব পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। মাথায় সৌদি আরবের ঐতিহ্যবাহী বান্দানা এবং চোখে সানগ্লাস। দরগা চত্বরে দাঁড়িয়ে পোজ দিয়েছেন অভিনেতা। এই ছবিটি পোস্ট করে যশ সকল অনুসারীকে ‘ইদ মুবারক’ জানান। তবে অভিনেতার শুভেচ্ছা বার্তার পরেই তাঁর কমেন্ট বক্সে ভেসে আসে ‘জয় শ্রী রাম’ ধ্বনি। অনেকেই অভিনেতার ধর্ম পরিচয় নিয়ে কটাক্ষ করতে শুরু করেন। কেউ কেউ এমনও মন্তব্য করেন, “এভাবেই নিজের ধর্মের বিনাশ করে এঁরা।”

অন্যদিকে, একই দরগায় পোজ দিয়ে ছবি তুলেছেন নুসরাত জাহান। তিনি নীল রঙের ঢিলেঢালা পোশাক খিমার পরেছিলেন। তবে যশের মতো নুসরাতকে তেমন কোনো কটাক্ষের শিকার হতে হয়নি। বরং তাঁর পোস্টে অনেকেই পাল্টা ইদের শুভেচ্ছা জানিয়েছেন।

আসলে জানা গিয়েছে, চলতি বছরে কিছুদিনের জন্য সৌদি আরবে গিয়েছিলেন যশ ও নুসরাত। সেখানকার কোনো এক দরগাতেই তাঁরা এই ছবিগুলো তুলেছিলেন। সেই পুরনো ছবি পোস্ট করেই তারকা জুটি তাদের অনুরাগীদের ইদের শুভেচ্ছা জানিয়েছেন।

প্রতি বছর ইদে নুসরাত জাহানের বিশেষ পরিকল্পনা থাকে। তিনি পরিবারের সকলের সঙ্গে এই দিনটি উদযাপন করেন এবং এলাহি খানাপিনার আয়োজন করেন। নিজের হাতে বিরিয়ানি রান্না করা তাঁর ইদের অন্যতম আকর্ষণ। চাঁদনি রাতে মেহেন্দিতে হাত সাজানোও তাঁর পছন্দের একটি রীতি। এই বছরও নুসরাত পরিবারের সঙ্গেই ইদ পালন করবেন। রাতে যশ-নুসরতের বাড়িতে অতিথিরা আসবেন এবং অভিনেত্রী নিজে হাতে সকলের জন্য বিরিয়ানি রান্না করবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে যশ ও নুসরাত অভিনীত নতুন ছবি ‘আড়ি’।