কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন পেলেন শুভেন্দু অধিকারী

‘তেরঙ্গা যাত্রা’য় বাধা দেওয়া হলো নন্দী গ্রামে। আর সেই কারণেই পাল্টা আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আর ইস্যুতেই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখেন।

নিজের বিধানসভা কেন্দ্রে ‘তেরঙ্গা যাত্রা’ করতে গিয়ে পুলিশি বাধার অভিযোগ জানানোর পর দিনই, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফোন পেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার দুপুরে অমিত শাহের ফোন আসে শুভেন্দু অধিকারীর কাছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীর মধ্যে কথা হয়েছে মিনিট দশেক। শুক্রবার নন্দীগ্রামে এক তেরঙ্গা যাত্রার ডাক দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, তাঁর সেই কর্মসূচি আটকে দেয় পুলিশ।

উল্লেখ্য, শুভেন্দুর অভিযোগের পাল্টা জবাবে পুলিশ জানিয়েছে যে শুভেন্দুর তেরঙ্গা যাত্রার কোনো অনুমতি ছিল না। শুভেন্দু সেই প্রসঙ্গে বলেন ‘পাকিস্তান নাকি যে তেরঙ্গা যাত্রায় অনুমতি লাগবে?’ জানাগেছে আজ, শনিবার পূর্ব মেদিনীপুরের রান নগরে তেরঙ্গা যাত্রা আটকায় পুলিশ। আর সেই নিয়েই এখন বিতর্ক চরমে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *