ভারতের আপত্তি উড়িয়ে দিল শ্রীলংকা ,প্রবেশের অনুমতি চিনি জাহাজকে

ভারতের আপত্তিকে অমান্য করে গবেষণার কাজে নিযুক্ত একটি জাহাজকে শ্রীলংকা তার জলসীমানায় প্রবেশের অনুমতি দিল। শনিবার শ্রীলংকা চীনকে সেই জাহাজ প্রবেশের অনুমতি দিয়ে দেয়। প্রথম থেকেই ভারত সরকার শ্রীলংকের জলসীমানায় চীন জাহাজের প্রবেশ নিয়ে আপত্তি জানিয়েছেন। ভারত সরকারের আশঙ্কা , এই চীনা জাহাজটি শ্রীলঙ্কা থেকে সরাসরি ভারতের উপর নজরদারি চালাবে।

ভারতের এই দাবিকে উড়িয়ে দিয়েছে চীন সরকার। আন্তর্জাতিক মহলের কাছে চীন সরকার জানিয়েছেন , Yuan Wang 5 নামে এই জাহাজটি একটি চলমান গবেষণাগার। বিভিন্ন ধরণের পরীক্ষা -নিরীক্ষার কাজে এই জাহাজটি ব্যবহার করা হয়। যদিও ভারতীয় সংবাদমাধ্যমে বারবার এই জাহাজটিকে নজরদারি জাহাজ বলা হয়েছে।

কিছুদিন ধরে ভারত মহাসাগরে চিনি জাহাজের প্রভাব বাড়ছে। এরমধ্যে অর্থের অভাবে জর্জরিত শ্রীলংকার ওপর প্রভাব বাড়ছে বেজিংয়ের। সেই কারণেই চিন্তা বাড়ছে ভারতের। চীনের তরফে জানানো হয়েছে, ১১ আগস্ট শ্রীলংকার হাম্বানটোটা বন্দরে পৌঁছানোর কথা ছিল Yuan Wang 5 নামক জাহাজটি। কিন্তূ ভারতের আপত্তি কারণে সেটি ভেস্তে যায়। কিন্তূ, চীন তাতেও হাল ছাড়েনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *