চাকরি পেতে গেলে মেয়েদের শরীর দিতে হয়, বিস্ফোরক কংগ্রেস মুখপাত্র প্রিয়ঙ্ক

বিজেপি শাসিত কর্নাটকে সরকারি চাকরি পেতে গেলে মেয়েদের শরীর দিতে হয়। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন কর্ণাটকের কংগ্রেস মুখপাত্র প্রিয়ঙ্ক খাড়গে। রাজ্যের একাধিক পদে নিয়োগে দুর্নীতির অভিযোগ করেছেন তিনি।

কংগ্রেস মুখপাত্র প্রিয়ঙ্ক খাড়গে বললেন, ‘যদি কোনও তরুণী সরকারি চাকরি পেতে চান, তবে তাকে শারীরিক সম্পর্ক আর যুবকদের ঘুষ দিতে হবে। এমন তো দেখা গিয়েছে, সরকারি চাকরির জন্য তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে এক তরুণীকে বলেছেন এক মন্ত্রী। এই কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর ওই মন্ত্রী ইস্তফা দিয়েছিলেন।’

কংগ্রেস মুখপাত্র প্রিয়ঙ্ক আরও দাবি করেছেন, ‘আমার কাছে যা তথ্য রয়েছে, তাতে জানতে পেরেছি যে, ৬০০ পদের জন্য চুক্তি করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র পদের জন্য ওরা ৫০ লাখ টাকা নিয়েছে। আর জুনিয়র ইঞ্জিনিয়র পদের জন্য ৩০ লাখ টাকা নিয়েছে। প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *