জাতীয় পতাকার অশোকচক্র সম্পর্কিত কিছু তথ্য জানুন

৭৫ টম স্বাধীনতার উপলক্ষে ‘হার ঘর তিরঙ্গা ‘ কর্মসূচি জারি করেছে মোদী সরকার। প্রধানমন্ত্রীর আহ্বানে সারা দেশে উড়ছে ভারতের জাতীয় পতাকা। আমাদের জাতীয় পতাকায় আছে তিনটি রং। উপরে আছে গেরুয়া ,মধ্যে সাদা ও নিচে সবুজ। মধ্যে সাহা রঙের মাঝখানে থাকে একটি অশোক চক্র। সেই অশোক চক্রের মাঝখানে থাকে ২৪টি স্পোক। প্রতিটি স্পোকের নিজেস্ব অর্থ আছে।

অশোক চক্রের ওপর নাম ধর্ম চক্র।
১৯৪৭ সালে ২২ জুলাই জাতীয় পতাকায় অশোক চক্রটিকে অন্তর্ভুক্ত করা হয়।
অশোক চক্রের রং হয় নীল রঙের ,স্বাধীনতার আগে অশোক চক্রের পরিবর্তে থাকত চরকা।
অশোক চক্রকে সময়ের চক্র বলা হয়ে থাকে ,কারণ এর ২৪টি স্পোককে দিনের ২৪ ঘন্টার সঙ্গে তুলনা করা হয়।

জেনে নিন অশোকচক্রের প্রতিটি স্পোকের অর্থ-

প্রথম স্পোক শুদ্ধতার প্রতীক

দ্বিতীয় স্পোক স্বাস্থ্যের প্রতীক

তৃতীয় স্পোক শান্তির প্রতীক

চতুর্থ স্পোক ত্যাগের প্রতীক

পঞ্চম স্পোক নৈতিকতার প্রতীক

ষষ্ঠ স্পোক সেবার প্রতীক

সপ্তম স্পোক ক্ষমার প্রতীক

অষ্টম স্পোক ভালবাসাক প্রতীক

নবম স্পোক বন্ধুত্বের প্রতীক

দশম স্পোক ভাতৃত্বের প্রতীক

একাদশ স্পোক সংগঠনের প্রতীক

দ্বাদশ স্পোক কল্যাণের প্রতীক

ত্রয়োদশ স্পোক সমৃদ্ধির প্রতীক

চতুর্দশ স্পোক শিল্পের প্রতীক

পঞ্চদশ স্পোক নিরাপত্তার প্রতীক

ষোড়শ স্পোক সচেতনতার প্রতীক

সপ্তদশ স্পোক সাম্যের প্রতীক

অষ্টদশ স্পোক অর্থের প্রতীক

ঊনবিংশ স্পোক নীতির প্রতীক

বিংশ স্পোক ন্যায়বিচারের প্রতীক

একবিংশ স্পোক সহযোগিতার প্রতীক

দ্বাবিংশ স্পোক কর্তব্যের প্রতীক

ত্রয়োবিংশ স্পোক অধিকারের প্রতীক

চতুর্বিংশ স্পোক হলো জ্ঞানের প্রতীক

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *