Arijit: ছাত্র-ছাত্রীদের পাশে অরিজিৎ সিং, FREE কোচিং খুলছেন সকলের জন্য

জিয়া গঞ্জের মানুষের পাশে অরিজিৎ সিং। এবার নিজের সাহারেই তিনি অবৈতনিক ইংরেজি শিক্ষার কোচিং সেন্টার খুলতে উদ্যোগী বলিউডের এই সুপার সিঙ্গার।
প্রাথমিক সূত্রে জানা গেছে অরিজিৎ সিং বিনামূল্যে ইংরেজি কোচিং সেন্টার খোলার ব্যাপারে আলোচনা করতে পারিবারিক বন্ধু শংকর মন্ডলের নার্সিং কলেজে উপস্থিত হয়েছিলেন। তার কোচং সেন্টের জন্য দরকার ৮ টি রুম।
আর সেই কারণেই কলেজে জায়গা পাওয়া হবে কি না তার খোঁজ নিতেই নিজেই স্কুটি চালিয়ে আলোচনা করতে যান জনপ্রিয় এই বাঙালি গায়ক।
প্রসঙ্গত, ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং-কে এলিট এই ব্যাপারটা যেন কোনভাবেই ছুঁতে পারেনা! আকাশ ছুঁয়েও তাঁর পা সদাই মাটিতে! আর তাঁর এই সরলতাতেই মজে দেশবাসী! বর্তমানে টলিউড ও বলিউডের ‘মেলোডি কিং’ তিনিই। সঙ্গীত জগতে আজ তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। পাঞ্জাবি বাবা ও বাঙালি মায়ের সন্তান অরিজিতের বড় হয়ে ওঠা এই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে। বাংলার সেই ছোট শহর থেকে বেরিয়ে টলিউড এবং বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করাটা খুব একটা সহজ ছিল। বলিউডে আজ প্লেব্যাক গায়ক হিসেবে একছত্র ক্ষমতার অধিকারী অরিজিৎ! যদিও তাঁর পা আজও রয়েছে মাটিতেই। বেশ-ভূসা আচার ব্যবহারে আজও যেন তিনি সেই মাটির মানুষটাই!
মুর্শিদাবাদের জিয়াগঞ্জ ছেলের এখন বর্তমান ঠিকানা এখন মুম্বইয়ের আন্ধেরি। কিন্তু তিনি বিলাসবহুল ফ্ল্যাটে নয়, বরং তাঁরা কখনওই নিজেদের শিকড় ছেড়ে বেরোতে চাননি। তাঁরা থেকেছেন জিয়াগঞ্জেই। অরিজিৎ নিজের একমাত্র ছেলেকে মুম্বই, কলকাতার কোনও নামজাদা স্কুলে নয়, বরং ভর্তিও করেছেন বহরমপুরের একটি স্কুলে। গত এপ্রিল মাসে তিনি মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থানার রাজা বিজয় সিং বিদ্যামন্দির স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বও গ্রহণ করেন। মুম্বই তাঁর কাছে শুধুমাত্রই কাজের শহর! কিন্তু গায়কের মনপ্রাণ সবটাই পড়ে মুর্শিদাবাদে।উল্লেখ্য, এই রাজা বিজয় সিংহ বিদ্যামন্দির স্কুলে অরিজিৎ পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। ২০০২ সালে তিনি ওই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। আর এবার ফের জিয়াগঞ্জের জন্য এক মানবদরদী সিদ্ধান্ত নিতে চলেছেন অরিজিৎ!