‘পাকিস্তান নাকি যে তেরঙ্গা যাত্রায় অনুমতি লাগবে?’, হুঁশিয়ারি দিলেন BJP নেতা শুভেন্দু

তেরঙ্গা যাত্রায় বাধা দেওয়া হলো নন্দী গ্রামে। আর সেই কারণেই পাল্টা আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আর ইস্যুতেই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত সাহা কে চিঠি লেখেন।

শুভেন্দুর অভিযোগের পাল্টা জবাবে পুলিশ জানিয়েছে যে শুভেন্দুর তেরঙ্গা যাত্রার কোনো অনুমতি ছিল না। শুভেন্দু সেই প্রসঙ্গে বলেন ‘পাকিস্তান নাকি যে তেরঙ্গা যাত্রায় অনুমতি লাগবে?’ জানাগেছে আজ শনিবার পূর্ব মেদিনীপুরের রান নগরে তেরঙ্গা যাত্রা আটকায় পুলিশ। আর সেই নিয়েই এখন বিতর্ক চরমে।

প্রসঙ্গত, গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। এবিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘অনুব্রত মন্ডল হল মাফিয়া। মমতার প্রশয়ে আশ্রয়ে রয়েছেন। মুদির দোকান থেকে মাগুর মাছ বিক্রি করতেন সে এখন এক হাজার কোটির মালিক।’

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘মমতা ব্যানার্জির সৃষ্টি এসব। অনুব্রত মন্ডল অত্যাচার করেছেন, ভোট পরবর্তী সময়ে অনেক খুনও হয়েছে তাঁর ইশারায়। মুড়ির টিনে যাঁদের যাঁদের টাকা পাঠিয়েছেন সেই নামগুলো বলবেন এটাই আশা রাখি।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *