SPORTS: ১৭ বছরে এই প্রথম, মেসির ফ্যানেদের জন্য দুঃসংবাদ

ফুটবল তারকা লিয়নেল মেসির ফ্যানদের জন্য দুঃসংবাদ এই প্রথম ব্যালন ডি’ অর পুরুস্কারের প্রাথমিক তালিকায় নাম নেই আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি। ১৭ বছরে এই প্রথম তালিকায় নাম নেই মেসির।

গত মরসুমের পারফরম্যান্সের নিরিখে এবার সেরাদের জন্য তৈরী তালিকা থেকে বাদ পড়েছেন ফুটবল ময়দান কাঁপানো মেসি। ২০২১ সালে রেকর্ড গড়ে সপ্তম ব্যালন ডি ওরটি লাভ করেন ফুবলের এই মহাতারকা।

শুধু মেসিই নয় এবার প্রাথমিক তালিকায় নাম নেই নেইমার, টনি ক্রুস,ম্যানুয়েল নুয়ের মতো তারকাদের। অবশ্য সেই তালিকায় প্রত্যাশিত মতো নাম রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালডোর।

প্রসঙ্গত, লিওনেল মেসি টানা চারবারসহ মোট সাতবার ব্যালন ডি’অর জয়ের কৃতিত্ব অর্জন করেছেন, যা ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ। এর পাশাপাশি তিনি সর্বোচ্চ ছয়বার ইউরোপীয় সোনালী জুতো জয়েরও কৃতিত্ব অর্জন করেছেন। তাঁর পেশাদার ফুটবল জীবনের পুরোটাই কেটেছে বার্সেলোনায়। যেখানে তিনি ১০টি লা লিগা, ৪টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং ৬টি কোপা দেল রেসহ মোট ৩৩টি শিরোপা জয় করেছেন, যা বার্সেলোনার ইতিহাসে কোন খেলোয়াড়ের পক্ষে সর্বোচ্চ।

এছাড়াও একজন অসাধারণ গোলদাতা হিসেবে মেসির দখলে রয়েছে লা লিগায় সর্বোচ্চ সংখ্যক গোল (৪৪০)। লা লিগা ও ইউরোপের যেকোনো লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোল (৫০)। ইউরোপে এক মৌসুমে সর্বোচ্চ গোল (৭৩)। এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোল (৯১)। এল ক্লাসিকোর ইতিহাসে সর্বোচ্চ গোল (২৬) এবং লা লিগা (৩৪) ও চ্যাম্পিয়নস লিগে (৮) সর্বোচ্চ হ্যাট্রিকের কৃতিত্ব। পাশাপাশি মেসি একজন সৃষ্টিশীল প্লেমেকার হিসেবেও পরিচিত। তিনি লা লিগা (১৮৩) এবং কোপা আমেরিকার (১২) ইতিহাসে সর্বোচ্চ গোলে সহায়তাকারীর কৃতিত্বেরও মালিক। জাতীয় দল এবং ক্লাবের হয়ে তিনি ৭০০ এর অধিক পেশাদার গোল করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *