লখনউয়ের পরাজয়ের পর অধিনায়ক ‘ঋষভ পন্থ’-এর সাথে মাঠেই জরুরি আলোচনা মালিক সঞ্জীব গোয়েঙ্কাকারের

আইপিএলের (IPL) প্রথম ম্যাচে দিল্লী ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে পরাজয়ের পর লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) অধিনায়ক ঋষভ পন্থের (Rishabh Pant) সঙ্গে মাঠের মধ্যেই কথা বলতে দেখা গেল দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে (Sanjiv Goenka)। তবে দুজনের কেউই খুব একটা হাসিখুশি মেজাজে ছিলেন না, যা অনেকের মনেই ফিরিয়ে এনেছে পুরনো স্মৃতি।
গতবারের আইপিএলে লোকেশ রাহুলের সঙ্গে মাঠে মালিকের আচরণ নিয়ে বিতর্ক হয়েছিল, আর এবার সেই আলোচনার কেন্দ্রে পন্থ। লখনউ প্রথমে ব্যাট করে ২০৯ রান তুলেছিল, কিন্তু ১৪ ওভারে ১৬১ রান তুলেও ২১১ রানে থেমে যাওয়ার কারণে ম্যাচ হাতছাড়া হয়। দিল্লীর তরুণ ব্যাটার আশুতোষ শর্মার দুর্দান্ত ইনিংসের সৌজন্যে নির্ধারিত লক্ষ্য তাড়া করতে সক্ষম হয় দিল্লী ক্যাপিটালস।
ম্যাচ শেষে মাঠে নেমে অধিনায়ক পন্থের সঙ্গে কথা বলেন গোয়েঙ্কা। তবে আগেরবারের মতো আক্রমণাত্মক ছিলেন না তিনি, কিন্তু দুজনের মধ্যেই ছিল চাপা উত্তেজনা। বিশেষ করে, ম্যাচের শেষ ওভারে সহজ স্টাম্পিংয়ের সুযোগ হাতছাড়া করায় সমালোচনার মুখে পড়েছেন পন্থ। যখন ৯ উইকেট হারিয়ে দিল্লী প্রায় ম্যাচ হেরে বসেছিল, তখন একটি সহজ স্টাম্পিংয়ের সুযোগ মিস করেন পন্থ, যা ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
প্রসঙ্গত, এবারের নিলামে ২৭ কোটি টাকা দিয়ে লখনউ দলে এনেছে পন্থকে এবং তাঁকে অধিনায়কত্বের দায়িত্বও দেওয়া হয়েছে। কিন্তু প্রথম ম্যাচেই তাঁর ভুলের জন্য দলের হার নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এখন দেখার, পন্থ এই চাপে কীভাবে সামলে ওঠেন এবং লখনউ সুপার জায়ান্টস ঘুরে দাঁড়াতে পারে কিনা।