একটা মন্তব্য, ভেঙে গুড়িয়ে দেওয়া হলো শুটিং সেট! কুণাল কামরাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

ফের বিতর্কে কৌতুকশিল্পী কুণাল কামরা। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে ‘গদ্দার’ বলে কটাক্ষ করায় তীব্র প্রতিক্রিয়া দেখাল শিবসেনার কর্মী-সমর্থকরা। ভাঙচুর চালানো হল তাঁর শুটিং সেট ও হোটেল। ইতিমধ্যেই কমেডিয়ানের বিরুদ্ধে পুলিশে এফআইআর দায়ের করা হয়েছে।
মুম্বইয়ের খার এলাকার একটি হোটেলে চলছিল কুণাল কামরার স্ট্যান্ড-আপ কমেডি শো। সেখানে তিনি ‘দিল তো পাগল হ্যায়’ ছবির গানের লাইন পরিবর্তন করে বলেন, “মেরি নজর সে তুম দেখো তো গদ্দার নজর ভি আয়ে।”
এই মন্তব্যের পরই শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। শিবসেনার কর্মীরা প্রথমে স্টুডিও ও পরে কামরার হোটেলে ভাঙচুর চালায়। তাঁর গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভও শুরু হয়।
Maharashtra ❤️❤️❤️ pic.twitter.com/FYaL8tnT1R
— Kunal Kamra (@kunalkamra88) March 23, 2025
কুণাল কামরার মন্তব্য নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন শিবসেনার নেতারা। তাঁদের দাবি, “শিন্ডে সাহেবকে কটাক্ষ করে তিনি দল ও দলের ভাবাবেগে আঘাত করেছেন। এই ধরনের মন্তব্য বরদাস্ত করা হবে না।”
এই ঘটনার পর শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) গোষ্ঠীর নেতা আদিত্য ঠাকরে সেট ভাঙচুরের ভিডিও শেয়ার করে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন।
Shame Alert 🚨
Comedian Kunal Kamra today released a stand up comedy video on YouTube in which he roasted Eknath Shinde.
Within a few hours, Eknath Shinde’s supporters vandalised Kunal Kamra’s studio in Mumbai.
Too much Democracy …! pic.twitter.com/2h6soyLKSP
— Mr. Democratic (@Mrdemocratic_) March 23, 2025
প্রসঙ্গত, ২০২২ সালে বিদ্রোহ ঘোষণা করে শিবসেনা ভেঙে ৪০ জন বিধায়ক নিয়ে বেরিয়ে যান একনাথ শিন্ডে। পরে আদালত তাঁর গোষ্ঠীকে ‘আসল শিবসেনা’ হিসেবে স্বীকৃতি দেয়। আর উদ্ধব ঠাকরের শিবিরের নাম হয় শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে)।
এই ঘটনার জেরে মহারাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।