অনুব্রত মণ্ডলকে কি তাড়িয়ে দিচ্ছেন মমতা ব্যানার্জি?

সম্প্রতি নিয়োগ দুর্নীতিতে তোলপাড় হয়েছে রাজ্য রাজীনীতি। এসএসসি দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়কে তৃণমূল থেকে বহিষ্কার করেছিল দলের শৃঙ্খলারক্ষা কমিটি।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের সেই কমিটিই এবার গরু পাচারকাণ্ডে গ্রেফতার হওয়া অনুব্রত মন্ডলের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে বৈঠকে বসতে চলেছে। একটা মহলের দাবি, প্রিয় ‘কেষ্ট’-র ওপর ক্ষিপ্ত খোদ সুপ্রিমো মমতা ব্যানার্জি। তবে কি তৃণমূল থেকে বিতাড়িত হবেন অনুব্রত ?

উল্লেখ্য, গরু পাচারকাণ্ডে গ্রেফতার হওয়া অনুব্রত মন্ডলকে আসানসোল আদালতে তোলে সিবিআই। বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রতকে গাড়ি থেকে নামানোর সঙ্গে সঙ্গেই কোর্ট চত্বরে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডলকে ‘গরু চোর’ বলে কটাক্ষের পাশাপাশি তাঁকে জুতো দেখান বিক্ষোভকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *