‘৭২ জনের কাছে অনুব্রত মন্ডলের টাকা আছে’, বিস্ফোরক অনুপম হাজরা

গরু পাচারকাণ্ডে অভিযুক্ত অনুব্রত মন্ডল বৃহস্পতিবার সকালে সিবিআই-এর হাতে আটক হয়েছেন। ‘বাড়ির পরিচারিকা থেকে ব্লক সভাপতি ! ৭২ জনের কাছে অনুব্রত মন্ডলের টাকা আছে।’ গরু পাচারকাণ্ডে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির গ্রেফতারির পর বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি নেতা অনুপম হাজরা।

অনুপম হাজরা জানালেন, আগামী সপ্তাহে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ হবেন। ৭২ জনের তালিকা তিনি মন্ত্রীর হাতে তুলে দেবেন বলে জানিয়েছেন অনুপম। কিন্তু কারা এই ৭২ জন ? সেদিকে তাকিয়ে থাকবে রাজ্য।

উল্লেখ্য, অনুব্রতর আটকের খবরে আনন্দিত বিজেপির নেতারা। তাই অনুব্রতর গাড়ি বোলপুর থেকে আসানসোলের দিকে যেতেই ঢাক নিয়ে রাস্তায় বেরিয়ে পরে বিজেপির নেতারা। কলকাতায় বিজেপি নেতা কল্যাণ চৌবের নেতৃত্বে চলে বিজেপির বিজয় মিছিল। আর তার সঙ্গে চলে মিষ্টিমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *