BigNews: কয়লা পাচারকাণ্ডে এবার রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে তলব ইডির

সম্প্রতি কয়লা থেকে শুরু করে নিয়োগ দুর্নীতিতে তোলপাড় হয়েছে রাজ্য রাজীনীতি। কয়লা পাচারকাণ্ড নিয়ে সক্রিয় ইডি। সূত্রের খবর অনুযায়ী, এই মামলায় রাজ্যের স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা সহ পাঁচ আইএস অফিসারকে তলব করেছে ইডির আধিকারিকরা।

আগামী ২২ অগাস্টের পর দফায় দফায় তাঁদের ইডির দিল্লির অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলায় আটজন আইপিএসকেও তলব করা হয়েছে। উল্লেখ্য, কয়লা পাচারকাণ্ডে এর আগে দিল্লিতে তলব করা হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরাকে।

প্রসঙ্গত, কয়লা পাচার কান্ড নিয়ে জোর কদমে তদন্ত করছে ইডি । একের পর এক বড় নেতাকে জেরার জন্য তলব করছে কেন্দ্রীয় এই সংস্থা। এবার চোখ রাখার বিষয়, নতুন আইপিএস অফিসারদের জিজ্ঞাসাবাদ করে কোন পদক্ষেপ নেয় কেন্দ্রীয় সংস্থা ইডি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *