প্রেম, পরিণতি, অশান্তি এবং খুন, মিরাটে ঘটনার পেছনে অবাক করা তথ্য

প্রেম, পরিণতি, বিবাহ এবং অবৈধ সম্পর্কের অশান্তি – মিরাটে ঘটে যাওয়া এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডের পেছনে এমনই নানা ঘটনা জড়িত। সম্প্রতি প্রকাশিত একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, সৌরভ রাজপুত এবং মুসকান রাস্তোগি মেয়ের জন্মদিনে চুটিয়ে নাচছেন। তবে তাদের সম্পর্কের গভীরে লুকানো ছিল এক ভয়াবহ পরিকল্পনা। সৌরভের খুনের ঘটনায় উঠে এসেছে কালো জাদু যোগের কথা, তবে পুলিশ এখনো পর্যন্ত এর কোনও তথ্য পায়নি।

তদন্তে উঠে এসেছে, সৌরভকে পরিকল্পনা করে খুন করা হয়েছিল। একটি নতুন তথ্য জানা গেছে, মুসকানের বাবা-মা তাদের মেয়ের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন, এমনকি তারা ফাঁসির দাবিও করেছেন। মুসকানের ভাই জানিয়েছে, ছোটবেলা থেকেই মুসকান সিনেমায় অভিনয় করতে চাইতেন।

সৌরভ রাজপুত এবং মুসকান রাস্তোগির প্রেমের সম্পর্কের পরিণতি ছিল বিবাহ। সৌরভ পেশায় মার্চেন্ট নেভি ছিলেন, কিন্তু কিছু পারিবারিক অশান্তির কারণে চাকরি ছেড়ে বাড়িতে ফিরে আসেন। এর পরেই তাদের একটি মেয়ে হয়। তবে সবকিছুই ভালো ছিল না। সৌরভের বন্ধু সাহিলের সঙ্গে মুসকানের সম্পর্কের পর থেকেই তাদের মধ্যে তীব্র অশান্তি শুরু হয়।

পারিবারিক অশান্তি বাড়তে থাকলে সৌরভ ফের জাহাজের কাজে ফিরে যান। সম্প্রতি সৌরভ কিছুদিনের ছুটিতে বাড়িতে ফেরেন, এবং সেই ছুটির মধ্যেই স্ত্রী এবং তার প্রেমিক সাহিল মিলে পরিকল্পনা করে সৌরভকে খুন করে। সৌরভকে ১৫ টুকরো করে ড্রামে ভরে সিমেন্ট দিয়ে আটকে দেওয়া হয়।

তদন্তে আরও জানা গেছে, মুসকান তার প্রেমিক সাহিলকে বোঝানোর জন্য দাবি করেছিলেন যে তার মা মৃত্যুর পর স্ন্যাপচ্যাটের মাধ্যমে তাঁর সঙ্গে কথা বলছেন, এমনকি সাহিলের মায়ের পুনর্জন্মের গল্পও ফেঁদেছিলেন। ফেব্রুয়ারিতে সৌরভের ভারতে আসার পরেই হত্যার পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি নেয় তারা।

এ ঘটনাটি মিরাটের পুরো এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে, এবং এই হত্যাকাণ্ডের পেছনের আসল সত্য উদঘাটনের জন্য পুলিশ আরও গভীরভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে।