ব্যাপক ধাক্কাধাক্কি, অনুব্রত মণ্ডলকে ‘গরু চোর’ কটাক্ষের পাশাপাশি জুতো দেখান বিক্ষোভকারীরা

বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডল একাধিক সময় একাধিক বিষয় নিয়ে প্রায়ই উঠে আসেন খবরের শিরোনামে। বৃহস্পতিবার গরু পাচারকাণ্ডে গ্রেফতার হওয়া অনুব্রত মন্ডলকে আসানসোল আদালতে তোলে সিবিআই। বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রতকে গাড়ি থেকে নামানোর সঙ্গে সঙ্গেই কোর্ট চত্বরে বিক্ষোভ দেখান সিপিএম এবং বিজেপি কর্মীরা।

বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডলকে ‘গরু চোর’ বলে কটাক্ষের পাশাপাশি তাঁকে জুতো দেখান বিক্ষোভকারীরা। ব্যাপক ধাক্কাধাক্কি, ধস্তাধস্তির সম্মুখীন হন তৃণমূল নেতা। ধাক্কাধাক্কিতে বিক্ষোভকারীদের কেউ কেউ পরে যান। আবার কেউ আবেগে কেঁদেও ফেলেন।

উল্লেখ্য, গরু পাচারকাণ্ডে গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলকে আসানসোলের শীতলপুরের গেস্ট হাউসে নিয়ে যাওয়া হলে তিনি অসুস্থ বোধ করেন। স্থানীয় কোলিয়ারির সাকতরিয়া হাসপাতালের চিকিৎসককে ডেকে এনে বীরভূমের তৃণমূল সভাপতির স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।

রক্তচাপ মাপার পাশাপাশি অনুব্রত মণ্ডলকে বিভিন্ন ধরণের ওষুধ দেওয়া হয় বলে খবর। আনা হয় অ্যাম্বুলেন্সও। যদিও স্বাস্থ্য পরীক্ষার পর ডাক্তার জানান, অনুব্রত একদম ফিট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *