প্রতি রাতে স্ত্রীর সাথে শুতে দিতে হবে ৫০০০, ডিভোর্সের জন্য ৪৫ লক্ষ! পুলিশের দ্বারস্থ স্বামী

বেঙ্গালুরুর এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার শ্রীকান্ত তাঁর স্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হয়েছেন। তাঁর অভিযোগ, স্ত্রী প্রতি রাতে তাঁর পাশে শোয়ার জন্য ৫০০০ টাকা দাবি করেন। এমনকি, ডিভোর্স চাইলেও স্ত্রী ৪৫ লক্ষ টাকা দাবি করেছেন। টাকা না দিলে ক্ষতি করার হুমকিও দিয়েছেন।
শ্রীকান্তের দাবি, ২০২২ সালে তাঁদের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই তাঁদের সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। স্ত্রী শারীরিক সম্পর্ক তো দূর, রাতে একই বিছানায় শোয়ার জন্যও টাকা দাবি করেন। স্ত্রী সন্তানও চান না, কারণ এতে নাকি তাঁর ফিগার নষ্ট হয়ে যাবে। সন্তান চাইলে দত্তক নিতে হবে।
শ্রীকান্ত যখন ডিভোর্স চান, তখন তাঁর স্ত্রী ৪৫ লক্ষ টাকা দাবি করেন। টাকা না দিলে ক্ষতি করার হুমকিও দেন। এমনকী, একাধিকবার শ্রীকান্তের গায়ে হাতও তুলেছেন তাঁর স্ত্রী।
শ্রীকান্ত সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে একটি পোস্ট করেছেন, যেখানে তিনি তাঁর স্ত্রীর টাকার দাবি সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, স্ত্রী প্রতিদিন ৫০০০ টাকা দাবি করছেন।
শ্রীকান্তের আরও অভিযোগ, স্ত্রী তাঁর পেশাগত জীবনেও ব্যাঘাত ঘটিয়েছেন। ওয়ার্ক ফ্রম হোম করার সময় স্ত্রী মিটিং চলাকালীন জোরে গান বাজিয়ে নাচতেন।
নিরুপায় হয়ে শ্রীকান্ত পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। তবে তাঁর স্ত্রী সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।