BigNews: গ্রেফতার হননি অনুব্রত মণ্ডল, এখনো রয়েছে অনেক কিছু বাকি

সরকারিভাবে অনুব্রত মণ্ডলকে এখনো গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন বীরভূমের দাপুটে নেতার আইনজীবী। যেহেতু গ্রেফতারির নিয়ম অনুসারে এখনো নথিতে সই করানো হয়নি এবং অনুব্রত মণ্ডলের চেইন ও আংটি জমা নেননি গোয়েন্দারা তাই এখনই তিনি যে গ্রেফতার হয়েছেন তা বলা যাবে না।

ইতিমধ্যে সিবিআই আধিকারিকরা কাঁকসা থানার ডোমরা এলাকায় একটি হোটেলে নিয়ে গিয়েছেন তাকে। তারপর হোটেল থেকে বেড়িয়েছেন তিনি। অনুব্রত মণ্ডল কে এখন নিয়ে যাওয়া হচ্ছে কেন্দ্রীয় হাসপাতালে তার স্বস্থি পরীক্ষা করানোর জন্য।

প্রসঙ্গত, বীরভূমের দাপুটে নেতা অনুব্রত একাধিক সময় একাধিক বিষয় নিয়ে প্রায়ই উঠে আসেন খবরের শিরোনামে। বিশেষ করে নির্বাচনের সম্মুখে তার মুখের ডায়ালগ গুলো আজও বেশ মানুষের কানে বাজে। তার বলা ‘গুড় বাতাসা’ ও ‘চড়াম চড়াম’ শব্দে ঢাক বাজানো র কথা সোশ্যাল মিডিয়া ও সংবাদ বিভাগে আলোচ্য বিষয়ের আকার ধারণ করে। আর এবার গরু পাচার কান্ডে তার দেহ রক্ষীকে গ্রেফতার করেছে সিবিআই ফলে ফের সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *