ইনজেকশন নিয়ে শ্বেতাঙ্গ থেকে কৃষ্ণাঙ্গ রূপ নিলেন মডেল! তাঁর নতুন পরিকল্পনা কী হতে চলেছে? জানতে বিস্তারে পড়ুন

জন্মসূত্রে মার্কিন, গায়ের রংও ছিল ফর্সা। কিন্তু নিজেকে আফ্রিকান বলে মনে করেন এক মার্কিন মডেল। শুধু মন থেকে নয়, শরীরের রং বদলে, মুখের গঠন পরিবর্তন করে পুরোপুরি কৃষ্ণাঙ্গ রূপ নিয়েছেন তিনি। এবার তাঁর নতুন পরিকল্পনা— আমেরিকা ছেড়ে আফ্রিকায় গিয়ে বসবাস করা।

৩৬ বছর বয়সি এই মডেলের নাম ছিল মার্টিনা বিগ। তবে নিজের পরিচয় বদলে তিনি এখন মালাইকা নামে পরিচিত। শ্বেতাঙ্গ থেকে কৃষ্ণাঙ্গ হয়ে ওঠার পেছনে রয়েছে এক বিশেষ ইনজেকশন, যা মেলানিনের পরিমাণ বাড়িয়ে গায়ের রং বদলে দেয়। শুধু তাই নয়, আফ্রিকানদের মতো দেখতে হওয়ার জন্য নাক ও নিতম্বের প্লাস্টিক সার্জারিও করিয়েছেন তিনি।

আমেরিকা ছেড়ে এবার আফ্রিকায় পাড়ি দেওয়ার প্রস্তুতি!

সম্প্রতি সমাজমাধ্যমে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করেছেন মালাইকা। জানিয়েছেন, তিনি আফ্রিকার কোনও দেশে স্থায়ীভাবে চলে যেতে চান। কেনিয়া বা নামিবিয়া— এই দুই দেশের একটিকে বেছে নেওয়ার কথা ভাবছেন তিনি। সঙ্গে থাকবেন তাঁর স্বামী মাইকেল গ্রব।

তবে মালাইকার এই সিদ্ধান্তকে ভালোভাবে নেয়নি নেটিজেনদের একাংশ। সমাজমাধ্যমে তাঁকে ‘নকল কৃষ্ণাঙ্গ’ বলে কটাক্ষ করা হচ্ছে। কেউ বলছেন, যতই ইনজেকশন নিন, শ্বেতাঙ্গ মানুষ কখনও প্রকৃত কৃষ্ণাঙ্গ হতে পারেন না।

কিন্তু সমালোচকদের কথায় কান দিতে নারাজ মালাইকা। তাঁর দাবি, আফ্রিকা ও আফ্রিকার মানুষের প্রতি তাঁর অগাধ ভালোবাসা। সেখানে তাঁর প্রচুর অনুরাগীও রয়েছেন। তাই তিনি যে আফ্রিকায় পাড়ি দেবেন, সে বিষয়ে নিশ্চিত।

এই ঘটনা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা বিতর্ক তৈরি হয়েছে। কেউ একে ‘সংস্কৃতির প্রতি ভালোবাসা’ বলে ব্যাখ্যা করছেন, আবার কেউ মনে করছেন, এটি ‘অতিরিক্ত সংস্কৃতিগত অনুকরণ’। তবে মালাইকার বক্তব্য স্পষ্ট— গায়ের রং বদলানোর মতোই নিজের জীবনও তিনি বদলে ফেলবেন, আফ্রিকায় যাওয়াই তাঁর পরবর্তী লক্ষ্য।