OMG: দিনে ২০০ বার তীক্ষ্ন স্বরে ডাকে মোরগ! অতিষ্ঠ হয়ে বাড়ি ছাড়লেন প্রতিবেশী

সারা দিন পাশের বাড়ির মোরগের ডাকে জীবন অতিষ্ঠ হওয়ার উপক্রম। তাই সেই মোরগের বিরুদ্ধে মামলা করলেন এক জার্মান দম্পতি। সত্তরোর্ধ্ব ফ্রেডরিক ও জুটটা উইলহেম নামক ঐ দম্পতির আবেদন, যেন অবিলম্বে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় মোরগটিকে।

নিজেদের অভিযোগনামায় দম্পতি জানিয়েছেন, মোরগটির নাম মাগডা। সকাল ৮ টা থেকে ডাকা শুরু করে সেটি। কোনো কোনো ভোর ৪টা উঠে পড়ে সেটি। ওঠা মাত্রই শুরু হয় ডাক। আর রাত না হওয়া পর্যন্ত চলতে থাকে সেই ডাক। দিনে গড়ে ২০০ বার তীক্ষ্ণ স্বরে ডেকে ওঠে মোরগটি। মোরগের এ হেন তীক্ষ্ণ ডাক দিনভর শোনা অত্যাচারেরই শামিল বলে অভিযোগ তাদের। মোরগের অত্যাচারে এরই মধ্যে এক প্রতিবেশী বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন বলেও জানিয়েছেন তারা।

অন্য দিকে মোরগটির মালিক মিখায়েল জানিয়েছেন, মোরগটিকে অন্যত্র সরানোর উপায় নেই তার। ২০১৮ সালে পাঁচটি মুরগি কেনেন তিনি। আর সেই মুরগিগুলোর জন্যই একটি মোরগ দরকার তার। সেই কারণেই মোরগটাকে পুষছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *