বাংলায় ফের BJP হিন্দুত্বের পোস্টার, ‘হিন্দু-হিন্দু ভাই ভাই’ পাল্টা মিছিল তৃণমূল কংগ্রেসের

আগামী বছরই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন (West Bengal Election 2025)। তার আগে হুগলির চুঁচুড়ায় রাজনৈতিক উত্তাপ চরমে। হিন্দু ভোটব্যাঙ্ক পোক্ত করতে বিজেপির পোস্টার ঘিরে শুরু হয়েছে বিতর্ক। বিজেপির তরফ থেকে লাগানো পোস্টারে লেখা, “হিন্দু-হিন্দু ভাই ভাই”

এই পোস্টারের পাল্টা মিছিল করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে তৃণমূলের কর্মী-সমর্থকরা পদযাত্রা করেন। মিছিল থেকে অসিতবাবু বলেন, “হিন্দু, মুসলিম, শিখ, ইসাই – আমরা সবাই ভাই ভাই।”

বিজেপির বিরুদ্ধে ধর্মের নামে বিভাজনের অভিযোগ

তৃণমূল বিধায়কের অভিযোগ, “ধর্মের নামে মানুষকে ভাগ করার চেষ্টা করছে বিজেপি। কিন্তু পশ্চিমবঙ্গে ধর্মের নামে রাজনীতি চলে না, এখানে উন্নয়নই আসল ভিত্তি।”

পাল্টা আক্রমণ বিজেপির

তৃণমূলের এই অভিযোগের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন হুগলি বিজেপি সভাপতি গৌতম চ্যাটার্জি। তিনি বলেন, “তৃণমূল পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চাইছে। হিন্দু ধর্ম মানেই ভারতের সনাতন ঐতিহ্য। বিজেপি বিভাজনের রাজনীতি করে না, আমরা সনাতনী সংস্কৃতি রক্ষা করছি।”

চুঁচুড়ায় ধর্মীয় সম্প্রীতির বার্তা তৃণমূলের

সোমবার চুঁচুড়ার ঘড়ির মোড় থেকে খড়ুয়া বাজার পর্যন্ত তৃণমূলের মিছিলে বিভিন্ন ধর্মের মানুষ অংশ নেন। বিধায়ক অসিত মজুমদার বলেন, “ভারত বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দেশ। বিজেপি এই ঐক্যকে নষ্ট করতে চাইছে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মত

বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ২০২৫ সালের ভোটের আগে হিন্দু ভোটব্যাঙ্ককে পোক্ত করতে বিজেপি ইতিমধ্যেই ধর্মীয় ইস্যুকে সামনে আনতে চাইছে। অন্যদিকে, তৃণমূল তার “সাম্প্রদায়িক সম্প্রীতির” বার্তা দিয়ে রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মুসলিম ভোটব্যাঙ্ক ধরে রাখতে চাইছে।

আগামী বিধানসভা নির্বাচনে হুগলি জেলার মতো সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে এই ধর্মীয় রাজনীতি বড় ভূমিকা নিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল।