OMG! অন্তঃসত্ত্বা মহিলাকে চড়-লাথি, গ্রেফতার নিরাপত্তারক্ষী

অ্যাপার্টমেন্ট ভবনের সামনে এক অন্তঃসত্ত্বা নারীকে পেটানোর অভিযোগে এক নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি পাকিস্তানের করাচিতে ঘটেছে এ ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকে গ্রেফতার করা হয়।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ওই নারীর সঙ্গে এক ব্যক্তির বাগ্‌বিতণ্ডা হচ্ছে। এরপর ওই ব্যক্তি ওই নারীকে চড় দিচ্ছেন। থাপ্পড় খেয়ে সে নারী মাটিতে পড়ে যান এবং উঠে দাঁড়ানোর চেষ্টা করেন। ফুটেজে দেখা গেছে, নিরাপত্তাকর্মী ওই নারীর মুখে লাথি মারছেন।

ওই নারীর নাম সানা। গুলিস্তান-ই-জওহর এলাকার নোমান গ্র্যান্ড সিটির একটি অ্যাপার্টমেন্টে পরিচারিকা হিসেবে কাজ করেন তিনি। গত ৫ আগস্ট ভোর ৩টার দিকে সানা তার ছেলে সোহাইলকে বলেছিলেন তার জন্য খাবার নিয়ে আসতে।

সোহাইল যখন অ্যাপার্টমেন্ট প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করছিলেন তখন তাকে বাধা দেন অ্যাপার্টমেন্টের দায়িত্বে থাকা কর্মী আবদুল নাসির, আদিল খান এবং মাহমুদ খলিল। এরপর সানা নিচে নেমে আসলে বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

সানার ভাষ্য মতে, ‘কী ঘটছে, তা দেখার জন্য আমি নিচে নেমে আসি। আদিল তা দেখে রেখে যান এবং আমাকে গালমন্দ করতে থাকেন। এরপর তিনি নিরাপত্তারক্ষীকে বলেন আমাকে পেটাতে। আমি পাঁচ থেকে ছয় মাসের অন্তঃসত্ত্বা। তিনি আমাকে আঘাত করার সঙ্গে সঙ্গে আমি যন্ত্রণায় জ্ঞান হারিয়ে ফেলি।’

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গত সোমবার সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ তা আমলে নেন। ওই নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি।

ওই নিরাপত্তারক্ষী নারীর গায়ে হাত তোলার এবং সহিংস আচরণের সাহস কীভাবে পেলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। এ ঘটনায় এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং ওই নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ভিডিওটি দেখুন…