OMG! ওয়াটার পার্কের জলে মানুষের মল! পেটের সমস্যায় আক্রান্ত ২৭ জন

ওয়াটার পার্কে জলকেলি করার পরই বিভিন্ন ধরনের পেটের সমস্যায় আক্রান্ত হন দুই ডজনেরও বেশি মানুষ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্যের একটি ‘ওয়াইল্ড লাইফ থিম পার্কে’ ঘটেছে এ ঘটনা।
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, ওই পার্কের জলে কোনও ভাবে মিশে যায় মল। আর তা থেকেই ছড়িয়ে পড়ে বিভিন্ন ধরনের জীবাণু।

সিডিসি জানিয়েছে, শিগেলা নামক একটি ব্যাক্টেরিয়া ও নোরো ভাইরাস নামক একটি ভাইরাসে আক্রান্ত হয়েছেন ওই পার্কে ঘুরতে যাওয়া অন্তত ২৭ জন ব্যক্তি। ডায়েরিয়া, জ্বর, পেটে ব্যথা, বমি ও বার বার মলত্যাগের বেগের মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তিন জনকে। আক্রান্তদের মধ্যে ২১ জনের বয়স ১৫-এর কম।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই দুই ধরনের জীবাণুই ছড়ায় মলের মাধ্যমে। তাই কেউ যদি ওয়াটার পার্কের জলে মল-মূত্র ত্যাগ করেন তবে ছড়িয়ে পড়তে পারে সংক্রমণ। তাই এই ধরনের পার্কে খেলাধুলোয় মত্ত হলেও খেয়াল রাখতে হবে যেন জল মুখে না যায়।

সূত্র: নিউইয়র্ক টাইমস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *