কেড়ে নেওয়া হল বিজয়বর্গীয়র পদ, বঙ্গ বিজেপির দায়িত্ব দেওয়া হল নতুন পর্যবেক্ষককে

বঙ্গ বিজেপির দায়িত্ব থেকে এবার পাকাপাকি ভাবে সরিয়ে দেওয়া হল কৈলাস বিজয়বর্গীয়কে। তাঁকে সরিয়ে রাজ্য বিজেপির নতুন পর্যবেক্ষকের দায়িত্ব পেলেন সুনীল বনসল। বুধবারই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা সুনীলকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঘোষণা করেন।

একইসঙ্গে সুনীল বনসলকে পশ্চিমবঙ্গ, ওডিশা ও তেলেঙ্গানার পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছেন। উল্লেখ্য, সুনীল বসনল এর আগে উত্তর প্রদেশের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রসঙ্গত, রাজ্যের নেতারা একাধিক বার কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দক্ষ পর্যবেক্ষক পাঠানোর আবেদন জানিয়েছিল। সেই আবেদনকেই হয়তো মান্যতা দিয়েছে বিজেপির শীর্ষ নেতারা। কৈলাস বিজয়বর্গীর বদলে রাজ্যের পর্যবেক্ষক পদে বসানো হল সুনীল বসনলকে। বঙ্গ বিজেপিতে নামটা নতুন হলেও উত্তরপ্রদেশে তিনি জনপ্রিয় মুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *