দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন উদয় উমেশ ললিত

কে হবেন দেশের পরবর্তী প্রধান বিচারপতি ? এই নিয়ে বেশ কিছু থেকেই জল্পনা চলছিল। কিন্তু অবশেষে জানা গেল দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে উদয় উমেশ ললিতের নাম। তাঁকে নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী ২৭ অগাস্ট উদয় উমেশ ললিতকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শপথ গ্রহণ করবেন।

বর্তমান প্রধান বিচারপতি এন ভি রমনার স্থলাভিষিক্ত হবেন ললিত। আগামী ২৬ অগাস্ট প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেবেন রমনা। তারপরই দায়িত্ব গ্রহণ করবেন বিচারপতি ললিত। কিছুদিন আগে এন ভি রমনা তাঁর উত্তরসূরি হিসেবে ললিতের নাম সুপারিশ করেছিলেন কেন্দ্রের কাছে।

দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে উদয় উমেশ ললিত এর নাম ঘোষণার পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন বর্তমান প্রধান বিচারপতি এন ভি রমনা।

উল্লেখ্য, ১৯৫৭ সালের ৯ নভেম্বর জন্ম উদয় উমেশ ললিতের। আইনজীবী হিসেবে তিনি কর্মজীবন শুরু করেছিলেন ১৯৮৩ সালে, বম্বে হাইকোর্টে। ১৯৮৫ সাল পর্যন্ত সেখানে সাফল্যের সঙ্গে কাজ করার পর তিনি দিল্লি চলে আসেন। ২০০৪-এর এপ্রিল মাসে তিনি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হিসেবে নিযুক্ত হন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *