‘বেবিমুন’ কাটাতে বিদেশে রণবীর-আলিয়া, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

‘ডার্লিংস’এবং ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমা দুটির প্রচারণার তুঙ্গে। এরই মাঝে ‘বেবিমুন’ কাটাতে বিদেশ পাড়ি দিলেন বলিউডের তারকা দম্পতি রণবীর কপুর এবং আলিয়া ভাট।
২০২২-এর প্রথম দিন থেকেই চর্চায় আছেন ‘রণলিয়া’ জুটি। প্রথমে বিয়ে, তার পর এখন সন্তানসম্ভবা নায়িকা। রবিবার রাতে রণবীর এবং আলিয়া দু’জনেই পাপারাজ্জিদের ক্যামেরায় ফ্রেমবন্দি হলেন। তখন থেকেই সবার একটাই প্রশ্ন, কোথায় চললেন এই দু’ই তারকা। সেই উত্তর দিলেন আর এক কপুর। সোনম কপুর।

খুব শীঘ্রই মা হবেন সোনম। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। হবু মা সোনমও এই মুহূর্তে কাটাচ্ছেন জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত। মঙ্গলবার সকালে নিজের একটি ছবি ভাগ করে নেন আলিয়া। তখনই সকলের মনে প্রশ্ন ওঠে, জায়গাটি কোথায়? তারপর সোনমের মন্তব্যেই পরিষ্কার হয়ে যায় সব কিছু। সোনম লেখেন, ‘আমিও আমার বেবিমুনে এইখানেই গিয়েছিলাম।’

‘বেবিমুন’ কাটাতে ইটালি গিয়েছিলেন সোনম। আর এখন রণবীর-আলিয়াও ‘বেবিমুন’ কাটাচ্ছেন সেই দেশে। আপাতত পরিবারে নতুন অতিথিকে স্বাগত জানানোর অপেক্ষায় ‘রণলিয়া’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *