SSC-টাকা দিলেই হবে চাকরি চাকরি, রাজ্যজুড়ে ১০০ এজেন্টের খোঁজে ED

SSC অফিসের সামন্তরালেই চলছিল আরও একটি নিয়োগ প্রক্রিয়া। বিভিন্ন অভিযোগ থেকে জানা গেছে ফেল করা পরীক্ষার্তীদের খাতা গোপনে বাইরে এনে তাদের নম্বর বাড়িয়ে ঠিক করা হতো কারা চাকরি পাবেন আর সেই তালিকা SSC অফিসে পাঠানোর ভার ছিল ১০০ জন এজেন্টের।

চাকরিতে নিয়োগ দুর্নীতির তদন্ত করতে নেমে সেই ১০০ জন এজেন্টের খোঁজ করছে ED। তাদের নাম ও কার কার কি কি সুপারিশ ছিল সেই তালিকা ইতিমধ্যে পেয়েছে এড আধিকারিকরা। খুব শিগ্রই সেই ১০০ এজেন্টের বাড়িতে নোটিস যাবে বলে এড সূত্রে পাওয়া গেছে খবর।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির বীজ শহর থেকে শুরু করে শহরতলি ,জেলে থেকে শুরু করে গ্রাম সর্বত্ত ছড়িয়ে পড়েছে। ED ও CBI তৎপরতায় এখন তারা রয়েছে গা ঢাকা দিয়ে। প্রভাবশালী ব্যক্তিদের সহায়তায় এই এজেন্টরা চাকরি প্রাথীদের কাছ থেকে সংগ্রহ করতো লক্ষ লক্ষ টাকা। এমনকি কিছু কিছু চারি প্রাথীরা তাদের জমি বিক্রি করে টাকা দিয়েও পায়নি চাকরি। আর সেই টাকার কোনো হদিশ দিতে পারেনি দুর্নীতি গ্রস্ত এজেন্টরা।