OMG! নিজের ভার্জিনিটি বিক্রি করে পেলেন ১৮ কোটি, এই লাস্যময়ী সিদ্ধান্তে চাঞ্চল্য বিশ্বজুড়ে

ব্রিটেনের ম্যাঞ্চেস্টারের ২২ বছরের যুবতী লরা নিজের কুমারীত্ব বা ভার্জিনিটি অনলাইনে নিলাম করে বিক্রি করে শিরোনামে এসেছেন। একটি এসকর্ট এজেন্সির মাধ্যমে আয়োজিত এই নিলামে অংশ নেন বহু হাই প্রোফাইল ব্যক্তি, যার মধ্যে ছিলেন অভিনেতা, রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা। শেষ পর্যন্ত, এক হলিউড অভিনেতা ১.৭ মিলিয়ন পাউন্ড, অর্থাৎ প্রায় ১৮ কোটি টাকায় লরার কুমারীত্ব কেনেন।

লরা জানিয়েছেন, তাঁর এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবেই আর্থিক স্বাধীনতা অর্জনের জন্য। তাঁর বক্তব্য, “প্রথমবার শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার ক্ষেত্রে অনেকেরই কোনও আর্থিক লাভ থাকে না বা অনুভূতির যোগ থাকে না। আমি অন্তত নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করেছি।”

ধার্মিক পরিবারে বড় হয়ে ওঠা লরার মতে, এই সিদ্ধান্তে তাঁর কোনও অনুশোচনা নেই। বরং তিনি মনে করেন, অনেক মেয়ে বিনিময়ে কিছু না পেয়েই নিজের কুমারীত্ব খোয়ান। তাই তিনি আর্থিক স্থিতিশীলতা অর্জনের জন্য এই পথ বেছে নিয়েছেন।

নিলাম প্রক্রিয়ায় অংশ নেওয়া হলিউড অভিনেতার সামনেই লরাকে মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে নিজের কুমারীত্ব প্রমাণ করতে হয়েছিল। পুরো প্রক্রিয়া গোপনীয়তার সাথে সম্পন্ন হয়েছে।

লরা আরও জানিয়েছেন, ভবিষ্যতে ‘সুগার ড্যাডি’ বা অর্থের বিনিময়ে সম্পর্কের ক্ষেত্রেও তাঁর কোনও আপত্তি নেই।

লরার এই সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তাঁর সাহসের প্রশংসা করেছেন, আবার কেউ একে নৈতিক অবক্ষয় বলে সমালোচনা করেছেন। তবে লরার বক্তব্য, তিনি নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিয়েছেন এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য গর্বিত।

এই ঘটনাটি যৌনতা ও কুমারীত্বের বিষয়ে সমাজের প্রচলিত ধারণাগুলিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।