ইউটিউবে প্রকাশ পেয়ে যায় স্নানের এই দৃশ্য! তারপর কী হয়েছিল পুনমের সঙ্গে? জেনেনিন বিস্তারে

বলিউডের বিতর্কিত অভিনেত্রী পুনম পান্ডে তাঁর কাজের থেকে বিতর্কের জন্যই বেশি পরিচিত। সোশ্যাল মিডিয়ায় বোল্ড ছবি শেয়ার করা থেকে শুরু করে বিতর্কিত মন্তব্য, সবকিছুই তাঁকে শিরোনামে এনেছে।

প্রারম্ভিক জীবন ও কেরিয়ার

১৯৯১ সালের ১১ মার্চ জন্মগ্রহণ করেন পুনম পান্ডে। মডেলিং ক্যারিয়ার শুরু করেছিলেন ২০১০ সালে। এরপর টুইটারে নিজের বোল্ড কনটেন্ট শেয়ার করে দ্রুত জনপ্রিয়তা লাভ করেন। ২০১৩ সালে ‘নাশা’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। এছাড়াও তিনি ‘খতরোঁ কে খিলাড়ি ৪’ এবং ‘লক আপ সিজন ১’-এ অংশগ্রহণ করেছেন

বিশ্বকাপ বিতর্ক ও মিডিয়া লাইমলাইট

২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপে পুনম পান্ডে এক বিতর্কিত ঘোষণা করেন—ভারতীয় দল চ্যাম্পিয়ন হলে তিনি নগ্ন হবেন! যদিও পরে তিনি দাবি করেন, বিসিসিআই তাঁকে অনুমতি দেয়নি। তাঁর এই মন্তব্য চারদিকে হইচই ফেলে দেয়।

ব্যক্তিগত জীবনে বিতর্ক ও আইনি লড়াই

২০২০ সালে পুনম তাঁর প্রেমিক স্যাম বোম্বের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে মাত্র ১০ দিনের মাথায় তিনি স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন এবং বলেন, নির্যাতনের ফলে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ পর্যন্ত হয়েছিল

ভুয়ো মৃত্যুর খবরে নতুন বিতর্ক

২০২৪ সালের ১ ফেব্রুয়ারি পুনম পান্ডের ম্যানেজার তাঁর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ঘোষণা করেন যে অভিনেত্রী জরায়ুর ক্যান্সারে মারা গেছেন। পরে পুনম নিজেই জানান, এটি ছিল একটি পাবলিক স্টান্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য। কিন্তু এই ঘটনার পর তিনি চরম সমালোচনার সম্মুখীন হন

সবশেষে…

পুনম পান্ডে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেও নিজেকে লাইমলাইটে রাখতে সফল হয়েছেন। তাঁর বোল্ডনেস ও চর্চিত কর্মকাণ্ড তাঁকে এক অনন্য পরিচিতি এনে দিয়েছে।