যাদবপুরকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি, প্রতিবাদে নাগরিক মিছিলে শামিল হবে পড়ুয়ারা

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন আরও তীব্র হতে চলেছে। শিক্ষার্থীদের ওপর তৃণমূল ও বিজেপির আক্রমণের অভিযোগ তুলে প্রতিবাদে আজ নাগরিক মিছিলের ডাক দিয়েছেন আন্দোলনকারী ছাত্ররা। বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে দুপুর ৩টেয় জমায়েত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সোমবার দুপুর ১টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন পড়ুয়ারা। যদি এর মধ্যে আলোচনায় বসতে কেউ না আসে, তাহলে তাঁরা বিশ্ববিদ্যালয় শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছেন।
মালদার স্কুলে পরীক্ষার আগে তল্লাশিকে ঘিরে বিতর্ক, শিক্ষকদের নিগ্রহের ঘটনায় উত্তেজনা
নকল রুখতে পরীক্ষার আগে কড়াকড়ি নতুন কিছু নয়। তবে মালদার এক স্কুলে পরীক্ষার্থীদের তল্লাশি করতে গিয়ে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।
বুধবার ইংরেজি পরীক্ষার আগে শিক্ষকরা পরীক্ষার্থীদের ব্যাগ ও পোশাক পরীক্ষা করেন। কিন্তু সেই ঘটনা মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়! অভিযোগ, পরীক্ষার্থীরা আপত্তি জানিয়ে শিক্ষকদের শারীরিকভাবে হেনস্তা করেন।
এখন সেই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, যা পুরো ঘটনার নতুন মোড় এনে দিয়েছে। পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তা বনাম শিক্ষকদের উপর আক্রমণ—এই বিতর্ক ঘিরে উত্তপ্ত মালদা!