রাজ্য সরকারের একাধিক প্রকল্পে নতুন তহবিল বরাদ্দ, জানালেন অর্থমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর রাজ্যের সাধারণ মানুষের কল্যাণে একের পর এক নতুন প্রকল্প চালু করেছেন। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্পগুলির একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar)। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে বাংলার মহিলাদের হাতে অর্থ সহায়তা দেওয়া হয়, যা দিনে দিনে আরও জনপ্রিয় হয়ে উঠছে।

লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতে ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা আবেদন করতে পারেন। ৬০ বছর বয়স পার হলে এই মহিলারা বার্ধক্য ভাতার (Old Age Pension) সুবিধাও পেতে শুরু করেন। বর্তমানে, তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে ১২০০ টাকা এবং সাধারণ সম্প্রদায়ের মহিলারা ১০০০ টাকা করে ভাতা পান।

প্রতিমাসের প্রথম সপ্তাহেই এই টাকা মহিলা গ্রাহকদের অ্যাকাউন্টে পৌঁছে যায়। তবে যারা নতুন করে আবেদন করেছেন, তাদের প্রশ্ন, তারা কবে এই টাকা পাবেন? নতুন আবেদনকারীদের জন্য আপডেট অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিল মাস থেকে তারা তাদের সুবিধা পেতে শুরু করবেন।

অন্যদিকে, লক্ষ্মীর ভাণ্ডারের মতোই, বার্ধক্য পেনশন, বিধবা পেনশন এবং প্রতিবন্ধী পেনশন প্রকল্পের নতুন আবেদনকারীরা অবিলম্বে ভাতা পাবেন না। তবে, চলতি বছর এপ্রিলের মধ্যে তারা এই সুবিধা পেতে শুরু করবেন বলে আশা করা হচ্ছে, যদিও সরকার তরফে এ ব্যাপারে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

যারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন এবং জানতে চান তাদের টাকা কবে পৌঁছাবে, তারা সরকারি ওয়েবসাইটে গিয়ে ‘Track Application Status’ অপশন থেকে আবেদন স্ট্যাটাস চেক করতে পারবেন।