রামায়ণ কুইজ জিতলেন দুই মুসলিম ছাত্র, চমকে দিলেন সকলকে

রতের কেরালা রাজ্যে রামায়ণ বিষয়ক কুইজে বিজয়ী হয়েছেন দুই মুসলিম ছাত্র। কেরালার বিখ্যাত প্রকাশনী ‘ডিসি বুকস’ আয়োজিত কুইজ জিতেছেন মালাপ্পুরাম জেলার মো. জাবির পি কে ও মো. বাসিত এম। পাঁচ বিজয়ীর মধ্যে শীর্ষে এ দুজনের নাম থাকায় এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়াসহ ভারতের জাতীয় অনেক সংবাদমাধ্যমে তাঁদের নিয়ে প্রতিবেদন হয়েছে।

এ বছরের রামায়ণ মাস উদ্‌যাপন উপলক্ষ্যে ২৩ থেকে ২৫ জুলাই কেরালা রাজ্যজুড়ে অনলাইন কুইজের আয়োজন করা হয়। জাবির ও বাসিত ছাড়া বিজয়ী অপর তিন জন হলেন—অবিরাম এম পি, নিতু কৃষ্ণ ও নবনীত গোপান।

জাবির সমাজবিজ্ঞানে স্নাতক শেষ করে ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর করছেন। আর, বাসিত মনোবিজ্ঞানে স্নাতক পড়ছেন। বাসিতও ইসলামিক স্টাডিজ কোর্স করছেন।

সংস্কৃতের পাশাপাশি মালয়ালাম ভাষায়ও রামায়ণ পড়েছেন জাবির ও বাসিত। এ কারণে তাঁরা সনাতন ধর্মাবলম্বীদের মহাগ্রন্থটির বিভিন্ন বিষয়ে ভালো জানেন।

সংবাদ সংস্থা পিটিআইকে জাবির বলেন, সব ভারতীয়র উচিত রামায়ণ ও মহাভারত পড়া উচিত। এগুলো দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাসের অংশ। আমি বিশ্বাস করি, এগুলো বুঝতে পারা ও শেখা আমাদের দায়িত্ব।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *