জেনেনিন ১২ রাশির জাতক-জাতিকাদের কেমন যাবে আজকের সারাদিন (২ মার্চ ২০২৫)

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের পরিস্থিতি অনুসারে তাদের সাথে যুক্ত জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। রাশিফল আপনাকে বলবে কোনো কোন ক্ষেত্র থেকে আপনাকে বেঁচে চলতে হবে, কাল কি করলে আপনি উন্নতির পথে এগিয়ে যাবেন এবং আপনার সামনে কি বাধা আসতে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে –
মেষ রাশি (ARIES): শৈশব স্মৃতি আপনাকে মানসিক ভাবে দুর্বল করতে পারে। যদিও আপনার সন্তানদের কারণে আজ আপনি অর্থনৈতিক সুবিধা পেতে পারেন।
বৃষভ রাশি (TAURUS): সতর্ক থাকুন আজ আপনার অবাস্তব পরিকল্পনার ফলে অর্থের সমস্যা দেখা দিতে পারে। নিজ পরিবারের সদস্যের প্রয়োজনকে অগ্রাধিকার দিন।
মিথুন রাশি (GEMINI): আপনার লক্ষ্য পূরণে দুর্দান্ত সুযোগ পাওয়ার পক্ষে আজকের দিনটি ভালো। শরীরের স্বার্থে মদ্যপান এবং ধূমপান থেকে নিজেকে দূরে রাখুন।
কর্কট রাশি (CANCER): আপনার নিজের করা কাজের কৃতিত্ব অন্যকে নিতে দেবেন না সতর্ক হোন। দিনের শেষ ভাগে আর্থিক উন্নতি হতে পারে।
সিংহ রাশি (LEO): একাধিক উৎস থেকে আর্থিক লাভ হবে। কিন্তু অযথা কাজে সময় নষ্ট করলে সমস্যায় পড়বেন।
কন্যা রাশি (VIRGO): আপনার সন্তানদের কারনে আপনার আজ অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার কাজের যথাযথ বহিঃপ্রকাশ আপনার উন্নতির কারন হবে।
তুলা রাশি (LIBRA): উৎসাহ পান এমন কাজ করুন মন ও শরীর দুইই ভালো থাকবে। পরিবারের খুব কাছের কেউ আপনার কাছ থেকে আজ ঋণ চাইতে পারে।
বৃশ্চিক (SCORPIO): মন ভালো রাখতে অসুস্থতা নিয়ে আলোচনা করা বন্ধ করুন। বিবাহিতরা যাদের বাচ্চা আছে তারা বাচ্চাদের সাবধানে রাখবেন।
ধনু রাশি (SAGITTARIUS): আপনার স্ত্রীর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন। যদিও জীবনে উন্নতি করতে হলে মনভাবের পরিবর্তন করার প্রয়োজন আছে।
মকর রাশি (CAPRICORN): যেকোনো বিষয়ের সুফলটা নিয়ে ভাবতে চেষ্টা করুন শান্তি পাবেন। কাজের ক্ষেত্রে উন্নতি হতে পারে যা আপনার ভবিষ্যৎ নির্মানে সাহায্য করবে।
কুম্ভ রাশি(AQUARIUS): ঘরে ধর্মানুষ্ঠান সম্পাদিত হবে। রক্তচাপ ও কোলেস্টেরলের রোগীরা অবশ্যই শরীরের যত্ন নিন।
মীন রাশি (PISCES): রক্তচাপ কমাতে অযথা চিন্তা মন থেকে সরিয়ে ফেলুন। কিন্তু বিবাহিত জীবন সুন্দর থাকবে।