ফের ১৪ দিনের জেল হেফাজতে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত, নির্দেশ আদালতের

‘পাত্রা চওল’ আর্থিক দুর্নীতি মামলায় ফের জামিন খারিজ হল শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের। আজ, সোমবার তাঁকে আরও ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিল মুম্বাইয়ের বিশেষ আদালত। ২২ অগাস্ট পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতকে।

গোরেগাঁওয়ের ‘পাত্রা চওল’ জমি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছে ইডি। এর আগে দু’দফায় ইডি হেফাজতে ছিলেন সঞ্জয় রাউত।

প্রসঙ্গত, ৩১ জুলাই সঞ্জয়ের বাড়িতে হানা দেয় ইডি। টানা ৯ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ১ অগাস্ট শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতকে গ্রেফতার করে ইডি। এই মামলাতে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে সঞ্জয় রাউতের স্ত্রী’র বিরুদ্ধেও। সঞ্জয়ের বাড়ি থেকে নগদ টাকা উদ্ধার হয়েছে বলেও দাবি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *