মেধাবী ভারতীয়দের নিজের দেশেই রাখার পরিকল্পনা, গোল্ড কার্ড নিয়ে বড় পদক্ষেপ

নাগরিকত্বের সহজ পথ, গোল্ড কার্ড নিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম দিনেই তিনি ঘোষণা করেছিলেন, ৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করলে আমেরিকার নাগরিকত্ব পাওয়া যাবে। এবার তিনি ভারতীয় শিক্ষার্থীদের জন্য একটি বড় ঘোষণা করেছেন। তিনি বলেছেন, বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান এই গোল্ড কার্ড কিনে ভারতীয় মেধাবী শিক্ষার্থীদের দেশে রাখতে পারবে।
বুধবার প্রথম পূর্ণাঙ্গ ক্যাবিনেট বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমার কাছে বিভিন্ন কোম্পানি থেকে ফোন আসে, তারা তাদের প্রতিষ্ঠানে সেরা শিক্ষার্থীদের নিয়োগ দিতে চায়। ভারত, চীন, জাপানের মতো দেশ থেকে আসা শিক্ষার্থীরা হার্ভার্ড, ওয়ারটন স্কুল অব ফিন্যান্স, ইয়েলের মতো শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করে এবং কৃতিত্বের সাথে স্নাতক হয়। তাদের কাছে প্রচুর চাকরির প্রস্তাব আসে। কিন্তু আমেরিকান কোম্পানিগুলো এই মেধাবী শিক্ষার্থীদের নিয়োগ দিতে পারে না শুধুমাত্র তাদের ইমিগ্রেশন স্ট্যাটাসের কারণে। কোম্পানিগুলো নিশ্চিত হতে পারে না যে নিয়োগকৃত কর্মী দেশে থাকতে পারবে কিনা। আমি চাই সেই ব্যক্তিরা দেশে থাকুক। বড় বড় কোম্পানিগুলো গোল্ড কার্ড কিনে তা ব্যবহার করে তাদের নিয়োগ দিক।”
ট্রাম্প জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে গোল্ড কার্ড বিক্রি শুরু হবে। দেশের ঋণের বোঝা কমাতেই এই গোল্ড কার্ড চালু করার পরিকল্পনা করেছেন তিনি। একইসাথে দক্ষ কর্মী এবং ধনী ব্যক্তিদেরও টাকার বিনিময়ে দেশে স্বাগত জানাবেন। গতকালই তিনি দাবি করেছেন, নাগরিকত্বের এই কার্ড প্রথমেই ১ মিলিয়ন বিক্রি হয়ে যাবে।