Aadhaar Card হারিয়ে গিয়েছে? জেনেনিন এই কার্ড হারিয়ে গেলে বা নম্বর ভুলে গেলে কি করবেন

আজকের দিনে আধার কার্ড ছাড়া কোনও গুরুত্বপূর্ণ কাজই সম্ভব নয়। জন্ম থেকে মৃত্যু—সব ক্ষেত্রেই এই ১২ সংখ্যার ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর অপরিহার্য। এতে থাকে বায়োমেট্রিক ও ডেমোগ্রাফিক তথ্য, যা প্রতিটি ব্যক্তির পরিচয় নিশ্চিত করে। তাই আধার কার্ডের গুরুত্ব কতটা, তা আর নতুন করে বলার প্রয়োজন নেই। কিন্তু এই কার্ড হারিয়ে গেলে বা নম্বর ভুলে গেলে কী হবে? শুধু সমস্যায় পড়বেনই না, আপনার আধার ব্যবহার করে বড় ধরনের অপরাধও ঘটতে পারে। তবে চিন্তার কিছু নেই, হারানো আধার নম্বর ফিরে পাওয়ার সহজ উপায় রয়েছে।
আধারের নিয়ামক সংস্থা ইউআইডিএআই (UIDAI) তাদের পোর্টালের মাধ্যমে এই সমস্যার সমাধান দিচ্ছে। আপনি যদি আধার নম্বর ভুলে যান বা কার্ড হারিয়ে ফেলেন, তবে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন:
১. প্রথমে ইউআইডিএআই-র অফিসিয়াল ওয়েবসাইটে যান। এই লিঙ্কে ক্লিক করুন: https://myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid
২. ওয়েবসাইটে গিয়ে ‘আধার নম্বর উদ্ধার’ (Retrieve Aadhaar Number) অপশনটি বেছে নিন।
৩. এরপর আপনার আধার কার্ডে থাকা নাম ও রেজিস্টার্ড মোবাইল নম্বর দিন।
৪. ক্যাপচা কোড পূরণ করে ‘ওটিপি’ পাঠানোর জন্য অনুরোধ করুন।
৫. আপনার মোবাইলে আসা ওটিপি প্রবেশ করালেই হারানো আধার নম্বর পেয়ে যাবেন।
তবে যদি আপনার মোবাইল নম্বর বা ইমেইল আধারের সঙ্গে লিঙ্ক না থাকে, তাহলে অনলাইনে এই পদ্ধতি কাজ করবে না। সেক্ষেত্রে নিকটবর্তী আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে। সেখানে নাম, ফোন নম্বর, ঠিকানার মতো তথ্য জমা দিয়ে এবং বায়োমেট্রিক অথেনটিকেশন (আঙুলের ছাপ বা রেটিনা স্ক্যান) সম্পন্ন করে আধার নম্বর ফিরে পেতে পারেন।
এছাড়া আরও একটি সহজ উপায় রয়েছে। আধার কার্ড হারিয়ে গেলে ইউআইডিএআই-র হেল্পলাইন নম্বর ১৯৪৭-এ ফোন করতে পারেন। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনার সমস্যার সমাধান করা যেতে পারে।
আধার কার্ড হারানো শুধু ব্যক্তিগত সমস্যাই নয়, এটি পরিচয় চুরি বা জালিয়াতির কারণও হতে পারে। তাই এই ধরনের পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ করা জরুরি। ইউআইডিএআই-র দেওয়া এই সুবিধাগুলো আপনার দৈনন্দিন জীবনকে অনেকটাই সহজ করে তুলতে পারে।