Gold Price: বেড়েই চলেছে সোনার দাম, ১০ গ্রাম Gold কিনতে কত টাকা খরচ পড়বে?

নতুন বছরের শুরু থেকেই সোনার দামের ঊর্ধ্বগতি অব্যাহত। বৃহস্পতিবারের পর শুক্রবারও বাড়ল সোনার দাম। সাম্প্রতিক সময় কিছুটা দাম কমলেও, আবারও লাফিয়ে বাড়তে শুরু করেছে সোনার বাজার। ফলে বিয়ের মরশুমে সোনা কিনতে গিয়ে সমস্যায় পড়ছেন সাধারণ ক্রেতারা।

কলকাতায় সোনার বর্তমান দাম
শুক্রবার কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ৭,৯৯০ টাকা, যা গতকাল ছিল ৭,৯৮০ টাকা। অর্থাৎ, প্রতি গ্রামে ১০ টাকা বৃদ্ধি পেয়েছে।

২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ৮,৭১৬ টাকা, যা গতকাল ছিল ৮,৭০৫ টাকা। অর্থাৎ, দাম বেড়েছে ১১ টাকা।

১০ গ্রাম সোনার দাম:

২২ ক্যারেট: ৭৯,৯০০ টাকা (গতকাল ছিল ৭৯,৮০০ টাকা)
২৪ ক্যারেট: ৮৭,১৬০ টাকা (গতকাল ছিল ৮৬,০৫০ টাকা)
সোনার দামে ওঠানামা, ব্যবসায়ীরা চিন্তায়
গত কয়েক মাস ধরেই সোনার দামে ওঠানামা চলছে। জানুয়ারি মাসেও দামে তারতম্য দেখা গিয়েছিল। এর আগে অগাস্ট ও সেপ্টেম্বর মাসে সোনার দাম কিছুটা কমেছিল, কিন্তু এখন ক্রমাগত মূল্যবৃদ্ধির ফলে ব্যবসায়ীরাও চিন্তিত।

মিসড কল দিয়ে সোনার দাম জানুন
সোনার বর্তমান বাজার দর জানতে ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসড কল দিতে পারেন। কিছু সময়ের মধ্যেই এসএমএসের মাধ্যমে সর্বশেষ আপডেট পাওয়া যাবে।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারের পরিবর্তন ও চাহিদার ভিত্তিতে সামনের দিনেও সোনার দামে আরও পরিবর্তন আসতে পারে।