BigNews: ম্যাগাজিনের জন্য নগ্ন ফটো শুট, রণবীরের বিরুধ্যে হাইকোর্টে মামলা

ফের আইনি বিপাকে পড়লেন বলিউড অভিনেতা রণবীর সিং। এবার কলকাতা হাইকোর্টে দায়ের মামলা দায়ের করা হলো এই বিতর্কিত অভিনেতার বিরুদ্ধে। এই মামলাটি দায়ের করেছেন সংখ্যা লঘু সংগঠনের চেয়ারপারসন নাজিয়া ইলাহী খান।
তার আইনজীবী জানিয়েছেন রণবীরের বস্ত্রহীন ছবি যাতে জনমানসে ও শিশুদের মনে কেউ প্রভাব না ফেলতে পারে সেই কারণেই করা হয়েছে জনস্বার্থ মামলা। সেই মামলায় নুসরাত জাহানের একটি শর্ট ভিডিওরও উল্লেখ রয়েছে।
প্রসঙ্গত,পোশাকের ধরনের কারণে প্রায়ই আলোচনায় আসেন বলিউড অভিনেতা রণবীর সিং। তবে এবার সম্পূর্ণ নগ্ন হয়ে সবাইকে চমকে দিলেন এই অভিনেতা। সম্প্রতি নিউইয়র্কভিত্তিক ফ্যাশন ম্যাগাজিন ‘পেপার ম্যাগাজিন’-এর ফটোশুটে অংশ নিয়েছেন রণবীর সিং। যেখানে তাকে সম্পূর্ণ নগ্নভাবে ক্যামেরাবন্দি হতে দেখা দিয়েছে।
রণবীরের ভাষায়, শারীরিকভাবে নগ্ন হয়ে যাওয়াটা আমার কাছে খুব সহজ। আমি হাজার মানুষের সামনে নগ্ন হতে পারি। এতে আমার কিছু যায় আসে না। তবে বাকিরা অস্বস্তিতে পড়বেন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল রণবীর সিংয়ের নগ্ন ছবি। একটি ছবিতে তাকে আধাশোয়া অবস্থায় দেখা গেছে। অন্যটিতে উপুড় হয়ে আছেন। যা নিয়ে নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে।
পেপার ম্যাগাজিনের সূত্রের খবর, প্রয়াত মার্কিন অভিনেতা বার্ট রেনল্ডসকে স্মরণ করেই এমন সাহসী ফটোশুটে অংশ নিয়েছেন রণবীর। অতীতে ছক ভেঙে এমনই সব ফটোশুটে অংশ নিতেন রেনল্ডস।
এবারই প্রথম নয়, ২০১৭ সালেও রণবীরের এমন কিছু নগ্ন ফটোশুটের ছবি ভাইরাল হয়েছিল। সেই সময় বাথটাবে পানিতে শুয়ে পোজ দিয়েছিলেন তিনি। তবে সে সময়ের তুলনায় রণবীরের এবারের ছবি অনেক বেশি আর্টিস্টিক ও সাহসী।